শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় নিম্নমানের শিশু খাদ্য বিক্রি করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একই সময় আরো ২ টি প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে উপরোক্ত জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয় এর
সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় বুধবার ২৩ নভেম্বর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক নওগাঁ জেলা সদর উপজেলার মিষ্টি পট্টি ও সুপারি পট্টি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করাকালে
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অপরাধে মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মেয়াদহীন ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে সম্পর্ক স্টোর কে ১০ হাজার টাকা এবং সিরাজ স্টোর কে ৫ হাজার টাকা "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী" জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় বিপুল পরিমাণ মেয়াদহীন শিশু খাদ্য ধ্বংস করা হয় বলেও জানিয়েছেন অভিযানিক কর্মকর্তা। অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নওগাঁয় নিম্নমানের শিশু খাদ্য বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা
নওগাঁয় নিম্নমানের শিশু খাদ্য বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃনওগাঁয় নিম্নমানের শিশু খাদ্য বিক্রি করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একই সময় আরো ২ টি প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে উপরোক্ত জরিমানা আরোপ ও আদায় করা হয়। সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর নওগাঁ কার্যালয় এরসহকারী পরিচালক মোঃ শামীম হোসেন জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় বুধবার ২৩ নভেম্বর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক নওগাঁ জেলা সদর উপজেলার মিষ্টি পট্টি ও সুপারি পট্টি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করাকালেঅস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অপরাধে মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে
৫ হাজার টাকা এবং মেয়াদহীন ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে সম্পর্ক স্টোর কে ১০ হাজার টাকা এবং সিরাজ স্টোর কে ৫ হাজার টাকা "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী" জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় বিপুল পরিমাণ মেয়াদহীন শিশু খাদ্য ধ্বংস করা হয় বলেও জানিয়েছেন অভিযানিক কর্মকর্তা। অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত