শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের প্রতিবাদে ও তার স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
রবিবার সকাল ১১ টারদিকে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সদস্য ও এলাকাবাসীর আয়োজনে এ ঝাড়ু মিছিল করেন। এ সময় অধ্যক্ষের স্থায়ীভাবে পদত্যাগের জন্য দাবি জানান তারা। এক পর্যায়ে বক্তব্যে বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম সব কিছুতে দলীয় প্রভাব খাঁটিয়ে নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ্য নিয়োগ বাণিজ্য করেছেন। এছাড়াও ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা। তার বিরেুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমতাবস্থায় অতিদ্রুত তার স্থায়ীভাবে পদত্যাগের দাবি জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক খায়রুল আলম, শিক্ষার্থী ইশরাত হিমেল রিমা ও আয়েশা সিদ্দিকা। এছাড়াও স্থানীয় আব্দুস সালাম, গিয়াস উদ্দিন সরদার, রোস্তম আলী,সাইফুল ইসলাম, ইয়াছিন আলী এবং মমতাজ বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
নওগাঁয় অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঝাড়ু মিছিল করলেন শিক্ষক-শিক্ষার্থীরা
নওগাঁয় অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঝাড়ু মিছিল করলেন শিক্ষক-শিক্ষার্থীরা
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের প্রতিবাদে ও তার স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার সকাল ১১ টারদিকে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সদস্য ও এলাকাবাসীর আয়োজনে এ ঝাড়ু মিছিল করেন। এ সময় অধ্যক্ষের
স্থায়ীভাবে পদত্যাগের জন্য দাবি জানান তারা। এক পর্যায়ে বক্তব্যে বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম সব কিছুতে দলীয় প্রভাব খাঁটিয়ে নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ্য নিয়োগ বাণিজ্য করেছেন। এছাড়াও ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা।
তার বিরেুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমতাবস্থায় অতিদ্রুত তার স্থায়ীভাবে পদত্যাগের দাবি জানান বক্তারা।এসময় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক খায়রুল আলম, শিক্ষার্থী ইশরাত হিমেল রিমা ও আয়েশা সিদ্দিকা। এছাড়াও স্থানীয় আব্দুস সালাম, গিয়াস উদ্দিন সরদার, রোস্তম আলী,সাইফুল ইসলাম, ইয়াছিন আলী এবং মমতাজ বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত