শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের জেরধরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিকে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধান শিক্ষক ও সভাপতিকে মারপিটের ঘটনাটি ঘটে সোমবার ৬ ফেব্রুয়ারী নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের ৮৬ নং চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ সুত্রে জানাযায়, ২০২২ ইং সালের এপ্রিল থেকে আগস্ট মাসে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন পক্রিয়াকালে সরকারি পরিপত্র অনুযায়ী কমিটিতে স্থান না পাওয়ার কারনে চকরাজা গ্রামের রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, মুনছুর আলী, রাসেল আহম্মদ ও সোহেল চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসাইন কে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিতে থাকেন। কমিটি গঠনের পূর্ব বিরোধের জেরধরে সোমবার ৬ ফেব্রুয়ারী রবিউল ইসলাম তার ৪ বছর ৩ মাস বয়সি শিশু মেয়ে রাহাকে বিদ্যালয়ে ভর্তি করাতে নিয়ে আসলে সরকারী বিধি অনুযায়ী ৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোন শিশুকে ভর্তি করা সম্ভব না বলিয়া জানালে তিনি প্রধান শিক্ষককে ভঁয়ভিতি ও হুমকি দিয়ে বিদ্যায়ল থেকে বাহিরে যান। বাহিরে যাওয়ার মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রবিউল ইসলাম ও শহিদুল ইসলাম সহ অভিযুক্তরা হাতে বাঁশের লাঠি নিয়ে বিদ্যালয়ের অফিস রুমে প্রবেশ করে শিশুকে কেন ভর্তি নেওয়া হয়নি বলেই বাঁশের লাঠিদিয়ে প্রধান শিক্ষক আলতাফ হোসাইন (৩৭) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহম্মেদ আলী (৪০) কে পিটাতে শুরু করেন। তাদের চিৎকারে বিভিন্ন ক্লাস রুম থেকে সহকারি শিক্ষক সহ শিশু শিক্ষার্থীরা এগিয়ে আসলে এসময় অভিযুক্তরা প্রান নাশের হুমকি দিয়ে বিদ্যায়ল থেকে বেরিয়ে যায়। এরপর সভাপতিকে স্থানিয়ভাবে এবং প্রধান শিক্ষক কে মহাদেবপুর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এঘটনায় প্রধান শিক্ষক আলতাফ হোসাইন বাদী হয়ে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ঘটনাটি তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নওগাঁয় অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষককে মারধর -থানায় অভিযোগ
নওগাঁয় অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষককে মারধর -থানায় অভিযোগ
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের জেরধরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিকে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধান শিক্ষক ও সভাপতিকে মারপিটের ঘটনাটি ঘটে সোমবার ৬ ফেব্রুয়ারী নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের ৮৬ নং চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।অভিযোগ সুত্রে জানাযায়, ২০২২ ইং সালের এপ্রিল থেকে আগস্ট মাসে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন পক্রিয়াকালে সরকারি পরিপত্র অনুযায়ী কমিটিতে স্থান না পাওয়ার কারনে চকরাজা গ্রামের রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, মুনছুর আলী, রাসেল আহম্মদ ও সোহেল চকরাজা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসাইন কে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিতে থাকেন। কমিটি গঠনের পূর্ব বিরোধের জেরধরে সোমবার ৬ ফেব্রুয়ারী রবিউল ইসলাম তার ৪ বছর ৩ মাস বয়সি শিশু মেয়ে রাহাকে বিদ্যালয়ে ভর্তি করাতে নিয়ে আসলে সরকারী বিধি অনুযায়ী ৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোন শিশুকে ভর্তি করা সম্ভব না বলিয়া জানালে তিনি প্রধান শিক্ষককে ভঁয়ভিতি ও হুমকি দিয়ে বিদ্যায়ল থেকে বাহিরে যান। বাহিরে যাওয়ার মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রবিউল ইসলাম ও শহিদুল ইসলাম সহ অভিযুক্তরা হাতে বাঁশের লাঠি নিয়ে বিদ্যালয়ের অফিস রুমে প্রবেশ করে শিশুকে কেন ভর্তি নেওয়া হয়নি বলেই বাঁশের লাঠিদিয়ে প্রধান
শিক্ষক আলতাফ হোসাইন (৩৭) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহম্মেদ আলী (৪০) কে পিটাতে শুরু করেন। তাদের চিৎকারে বিভিন্ন ক্লাস রুম থেকে সহকারি শিক্ষক সহ শিশু শিক্ষার্থীরা এগিয়ে আসলে এসময় অভিযুক্তরা প্রান নাশের হুমকি দিয়ে বিদ্যায়ল থেকে বেরিয়ে যায়। এরপর সভাপতিকে স্থানিয়ভাবে এবং প্রধান শিক্ষক কে মহাদেবপুর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এঘটনায় প্রধান শিক্ষক আলতাফ হোসাইন বাদী হয়ে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ঘটনাটি তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত