রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার

নওগাঁয় অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় অজ্ঞাতনামা এক নারীর (২৮) এর মৃতদেহ উদ্ধার করেছে  নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ। নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাদেবপুর উপজেলা সদরের বকের মোড়ের দক্ষিণ পার্শ্বে সাবেক সোনালী ব্যাংকের সামনে খড় হাটির পাশে পথচারীরা পেশাব করতে যায়। সেখানে খড়ের গাদার পূর্ব পাশে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পরে থাকতে দেখতে পেয়ে তারা থানায় খবর দিলে থানা পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে আসে। তথ্য সংগ্রহকালে নারীর নাম-পরিচয় মিলেনি।নারীর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করা হয়েছে একই সাথে নিহতের নাম পরিচয় সনাক্তের জন্য কাজ চলছে।

এছাড়াও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন