শহিদুল ইসলাম জি এম মিঠন :
নওগাঁয় ১০ম' শ্রেণীতে পড়ুয়া অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ।
এ সময় অভিযুক্ত অপহরণকারী এক যুবককে গ্রেফতার পূর্বক মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। গ্রেফতারকৃত যুবক হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে সোহান হোসেন (১৯)।
উদ্ধারকৃত স্কুল ছাত্রী (ভিকটিম) কে মঙ্গলবার ডাক্তারি পরীক্ষা (চেকআপ) এর জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
আগের দিন সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নাটোর জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, ১০ম' শ্রেণীতে পড়ুয়া ঐ স্কুল ছাত্রীকে অভিযুক্ত ও গ্রেফতারকৃত সোহান বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। স্কুল ছাত্রীটি অন্য ধর্মের হওয়ায় সেই প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি পরিবারকে জানান। ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে সমাধানের জন্য সোহানের পরিবারকে জানালে তারা সমাধান করেন নি। গত ২ জুন স্কুলছাত্রী তাদের নিজ বাড়ির খলিয়ানে ঝাড়ু দেওয়ার সময় বাড়িতে পরিবারের লোকজন না থাকার সুযোগে কয়েক জনের সহযোগীতায় সোহান স্কুল ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। ছাত্রীর পরিবার বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে মেয়েকে না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে মোট ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে রাণীনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারীকে গ্রেফতার করেন।
নওগাঁয় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অভিযুক্ত যুবক আটক
নওগাঁয় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অভিযুক্ত যুবক আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন :নওগাঁয় ১০ম' শ্রেণীতে পড়ুয়া অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অভিযুক্ত অপহরণকারী এক যুবককে গ্রেফতার পূর্বক মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। গ্রেফতারকৃত যুবক হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে সোহান হোসেন (১৯)।উদ্ধারকৃত স্কুল ছাত্রী (ভিকটিম) কে মঙ্গলবার ডাক্তারি পরীক্ষা (চেকআপ) এর জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।আগের দিন সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে
নাটোর জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেফতার করেন।পুলিশ জানায়, ১০ম' শ্রেণীতে পড়ুয়া ঐ স্কুল ছাত্রীকে অভিযুক্ত ও গ্রেফতারকৃত সোহান বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। স্কুল ছাত্রীটি অন্য ধর্মের হওয়ায় সেই প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি পরিবারকে জানান। ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে সমাধানের জন্য সোহানের পরিবারকে জানালে তারা সমাধান করেন নি। গত ২ জুন স্কুলছাত্রী তাদের নিজ বাড়ির খলিয়ানে ঝাড়ু দেওয়ার সময় বাড়িতে পরিবারের
লোকজন না থাকার সুযোগে কয়েক জনের সহযোগীতায় সোহান স্কুল ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। ছাত্রীর পরিবার বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে মেয়েকে না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে মোট ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে রাণীনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন।এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারীকে গ্রেফতার করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত