শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় র‌্যাবের অভিযানে,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী তৈরি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব কাম্প থেকে জানানো হয়, বৃহস্পতিবার ২৪ আগস্ট সকাল ৯ টা হতে দুপুর পর্যন্ত র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাঃ আতিয়া খাতুন, বদলগাছী, নওগাঁ এর নেতৃত্বে নওগাঁ জেলার বদলগাছী থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর ভেজাল কাঁচামাল, মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন করার অপরাধে বিপাশা বেকারী এর মালিক মোঃ আব্দুল হামিদ কে ১০ হাজার টাকা, সুমন ফুড বেকারী এর মালিক মোঃ বজলুর রহমান কে ৫ হাজার টাকা, রিভা বেকারী এর মালিক ফরিদুল ইসলাম কে ২ হাজার টাকা, সাদিয়া বেকারী এর মালিক মোঃ শাহিনুর রহমান কে ১৫ হাজার টাকা জরিমানা করা সহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং উক্ত মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করেন।

খুঁজুন