শহিদুল ইসলাম জি এম মিঠন :
নওগাঁর মহাদেবপুর উপজেলায় মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে মোট ৪টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে মহাদেবপুর উপজেলা সদরের বুলবুল সিনেমাহল সংলগ্ন ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার, নিউ ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার টাকা, দক্ষিণ দুলাল পাড়ায় শহিদুল বেকারীর ২৫ হাজার টাকা এবং চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারের ইনছের মোল্লার ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু হাসান এসব ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু হাসান জানান, র্যাব-৫ এর সহযোগিতায় এসব সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রঙ ও পোড়া ভেজাল তেল ব্যবহারের সত্যতা পাওয়ায় ৪টি প্রতিষ্ঠানে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ৯৫ হাজার টাকা জরিমানা
নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ৯৫ হাজার টাকা জরিমানা
শহিদুল ইসলাম জি এম মিঠন :নওগাঁর মহাদেবপুর উপজেলায় মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে মোট ৪টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে মহাদেবপুর উপজেলা সদরের বুলবুল সিনেমাহল সংলগ্ন ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার, নিউ
ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার টাকা, দক্ষিণ দুলাল পাড়ায় শহিদুল বেকারীর ২৫ হাজার টাকা এবং চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারের ইনছের মোল্লার ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু হাসান এসব
ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু হাসান জানান, র্যাব-৫ এর সহযোগিতায় এসব সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রঙ ও পোড়া ভেজাল তেল ব্যবহারের সত্যতা পাওয়ায় ৪টি প্রতিষ্ঠানে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত