নওগাঁর পত্নীতলা ও রাণীনগরে পৃথক সড়ক দূর্ঘটনায় আমবাহী পিকআপ এর চালক ও সহকারি সহ ৩ জন নিহত হয়েছেন।
নওগাঁর পত্নীতলা উপজেলার সাপাহার-পত্নীতলা সড়কের করমজাই নামক স্থানে বুধবার ভোরে মাছবাহী ও আমবাহী দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমবাহী পিকআপের চালক ও তার সহকারি ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিন শাহিন (২৮)।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, পত্নীতলা থেকে মাছবাহী একটি পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিল। একই সময় সাপাহার থেকে আমবাহী একটি পিকআপ আসছিল। পথে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে আমবাহী পিকআপের চালক ও তার সহযোগী গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু' জনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেহেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী রেহেনা রাণীনগর উপজেলার একডালা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক ও সহকারি সহ ৩ জন নিহত
নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক ও সহকারি সহ ৩ জন নিহত
নওগাঁর পত্নীতলা ও রাণীনগরে পৃথক সড়ক দূর্ঘটনায় আমবাহী পিকআপ এর চালক ও সহকারি সহ ৩ জন নিহত হয়েছেন।নওগাঁর পত্নীতলা উপজেলার সাপাহার-পত্নীতলা সড়কের করমজাই নামক স্থানে বুধবার ভোরে মাছবাহী ও আমবাহী দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমবাহী পিকআপের চালক ও তার সহকারি ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে
রফিকুল ইসলাম (৪০) ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিন শাহিন (২৮)।সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, পত্নীতলা থেকে মাছবাহী একটি পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিল। একই সময় সাপাহার থেকে আমবাহী একটি পিকআপ আসছিল। পথে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে আমবাহী পিকআপের চালক ও তার সহযোগী গুরুতর আহত হলে
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু' জনকে মৃত ঘোষণা করেন।অপরদিকে নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেহেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী রেহেনা রাণীনগর উপজেলার একডালা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত