শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এসময় ২৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়।
শনিবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও হুইল চেয়ার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।

আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংস্থা রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং পোরশা মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মওদুদুর রহমান সহ অন্যান্যরা। পরে ২৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও পুরস্কার বিতরন করা হয়।
নওগাঁয় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার বিতরণ
নওগাঁয় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার বিতরণ
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এসময় ২৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়।শনিবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও হুইল চেয়ার
বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, সদর
উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংস্থা রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং পোরশা মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মওদুদুর রহমান সহ অন্যান্যরা। পরে ২৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও পুরস্কার বিতরন করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত