শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁর মহাদেবপুরে প্রয়াত কবি ইসমাইল হোসেন মন্ডল স্মরণে শোকসভা ও শ্রদ্ধা স্মারক গ্রন্থ “তুমি রবে নিরবে” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মহাদেবপুরের কবিবৃন্দের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শোকসভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কবি সৈয়দ দীনবন্ধু চিশতী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, কবি ড. আবু হায়াত মোঃ ইসমাইল, অধ্যক্ষ শরিফুল ইসলাম, কবি আনোয়ারুল ইসলাম, প্রয়াত কবি কন্যা সুলতানা ইয়াসমিন হ্যাপী, শ্রদ্ধা স্মারক গ্রন্থের সম্পাদক কবি মীর আবদুর রাজজাক, যুগ্ম সম্পাদক কবি ও চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক লিয়াকত আলী বাবলু। মোড়ক উন্মোচন শেষে শ্রদ্ধা স্মারক গ্রন্থ থেকে প্রয়াত কবি ইসমাইল হোসেন মন্ডলকে নিবেদিত কবিতা পাঠ করেন লায়লা নাজনীন, লাবিবা খানম লিসা, প্রমিলা দেবী, ওরায়না, আব্দুল কুদ্দুস, গুলজার হোসেন প্রমুখ। উল্লেখ্য যে মহাদেবপুরের আলোকিত নক্ষত্র কবি ইসমাইল হোসেন মন্ডল গত ৫ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার ১৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং তিনি জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন।
নওগাঁয় প্রয়াত কবি ইসমাইল হোসেন স্মরণে শোকসভা
নওগাঁয় প্রয়াত কবি ইসমাইল হোসেন স্মরণে শোকসভা
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃনওগাঁর মহাদেবপুরে প্রয়াত কবি ইসমাইল হোসেন মন্ডল স্মরণে শোকসভা ও শ্রদ্ধা স্মারক গ্রন্থ “তুমি রবে নিরবে” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মহাদেবপুরের কবিবৃন্দের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শোকসভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কবি সৈয়দ দীনবন্ধু চিশতী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের
সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, কবি ড. আবু হায়াত মোঃ ইসমাইল, অধ্যক্ষ শরিফুল ইসলাম, কবি আনোয়ারুল ইসলাম, প্রয়াত কবি কন্যা সুলতানা ইয়াসমিন হ্যাপী, শ্রদ্ধা স্মারক গ্রন্থের সম্পাদক কবি মীর আবদুর রাজজাক, যুগ্ম সম্পাদক কবি ও চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক লিয়াকত আলী বাবলু।
মোড়ক উন্মোচন শেষে শ্রদ্ধা স্মারক গ্রন্থ থেকে প্রয়াত কবি ইসমাইল হোসেন মন্ডলকে নিবেদিত কবিতা পাঠ করেন লায়লা নাজনীন, লাবিবা খানম লিসা, প্রমিলা দেবী, ওরায়না, আব্দুল কুদ্দুস, গুলজার হোসেন প্রমুখ। উল্লেখ্য যে মহাদেবপুরের আলোকিত নক্ষত্র কবি ইসমাইল হোসেন মন্ডল গত ৫ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার ১৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং তিনি জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত