শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় পটাশ সারের দাম বেশি নেওয়ায় এক সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আরো ৪ টি প্রতিষ্ঠান কে জরিমানা আরোপ ও আদায় করেন।
সত্যতা নিশ্চিত করে অভিযানিক কর্মকর্তা "জাতীয় ভোক্তা অধিকার" নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন জানান,
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক নওগাঁর ধামইরহাট উপজেলার টি এন্ড টি রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। যৌথ অভিযানকালে পটাশ সারের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় সততা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ , নোংরা কাগজে খাবার পরিবেশন এবং খাবারে আয়োডিন বিহীন লবণ ব্যবহারের অপরাধে ভাই বোন হোটেল কে ৫শ' টাকা এবং মুন্নী চাঁদনী হোটেল কে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে হান্নান স্টোর কে ৫ হাজার টাকা এবং মন্ডল স্টোর কে ১০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আনিছুর রহমান এবং ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।
জনস্বার্থে আগামীতেও এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযানিক কর্মকর্তা মোঃ শামীম হোসেন।
নওগাঁয় পটাশ সারের দাম বেশি নেওয়ায় জরিমানা
নওগাঁয় পটাশ সারের দাম বেশি নেওয়ায় জরিমানা
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃনওগাঁয় পটাশ সারের দাম বেশি নেওয়ায় এক সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আরো ৪ টি প্রতিষ্ঠান কে জরিমানা আরোপ ও আদায় করেন।সত্যতা নিশ্চিত করে অভিযানিক কর্মকর্তা "জাতীয় ভোক্তা অধিকার" নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন জানান,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের
সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক নওগাঁর ধামইরহাট উপজেলার টি এন্ড টি রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। যৌথ অভিযানকালে পটাশ সারের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় সততা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ , নোংরা কাগজে খাবার পরিবেশন এবং খাবারে আয়োডিন বিহীন লবণ ব্যবহারের অপরাধে ভাই বোন হোটেল কে ৫শ' টাকা এবং মুন্নী চাঁদনী
হোটেল কে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে হান্নান স্টোর কে ৫ হাজার টাকা এবং মন্ডল স্টোর কে ১০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আনিছুর রহমান এবং ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। জনস্বার্থে আগামীতেও এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযানিক কর্মকর্তা মোঃ শামীম হোসেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত