মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় পুকুর থেকে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

নওগাঁয় পুকুর থেকে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁর রাণীনগরে পুকুর থেকে পানি সেচ দেওয়ার জন্য মটরের পানির লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক ইউপি সদস্য (মেম্বার এর) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শীবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামে এমৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফিক রাণীনগর উপজেলার শীবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। তিনি কালীগ্রাম ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

নিহতের বড় ভাই সাইদুর রহমান জানান, বাড়ির পাশে একটি পুকুর থেকে মাছ ধরার জন্য রবিবার থেকে বিদ্যুৎ চালিত মটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিলাম। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ছোট ভাই শফিকুল পুকুরটি দেখতে যায়। তখন মটরে পানি উঠছিলো না। এ সময় পানির লাইন ঠিক করার জন্য মটরের ফ্যান পরিষ্কার করতে পুকুরে নামে শফিকুল। বিদ্যুতের সংযোগ থাকা অবস্থায় মটরের ফ্যান পরিষ্কার করার সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুরে ভাসছিল। এ সময় একজন প্রতিবেশি শফিকুলকে পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেন। আমরা পরিবারের লোকজন দ্রুত শফিকুলকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্যর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে নিয়ে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।

খুঁজুন