নওগাঁয় পুকুরের পানি থেকে আপন দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার। নিহত দুই ভাই মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন নিহতের স্বজন সহ প্রতিবেশিরা। আপন দুই ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে।
নিহত দু ভাই হলেন ঐ গ্রামের হায়ের প্রামানিকের ছেলে মফিজ প্রামানিক (৬৪) ও হবিজ প্রামানিক (৪৪)। পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার, স্বজনসহ এলাকা জুড়ে লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। নিহতদের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, আমার ভাই মফিজ ও হবিজ দু' জনই মানসিক প্রতিবন্ধী।
তারা দু'জন দুপুর ১২টার একটু আগেও বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে লোকজন জানায় বাড়ি থেকে একটু দূরে পুকুরের পানিতে আমার এক ভাইয়ের মৃতদেহ ভাঁসছে এমন খবর পেয়ে সাথে সাথে পরিবার ও স্থানিয় লোকজন ছুটেগিয়ে এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি লোকজন পুকুরের পানিতে খোঁজাখুজির এক পর্যায়ে অপর ভাইয়ের মৃতদেহ ও পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পানিতে পড়ে দু' ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে এবং আইনি পক্রিয়া শেষে দুই ভাইয়ের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।