শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে শিহাব হোসেন নামে মাত্র ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৪ নভেম্বর মান্দা উপজেলার হাজী গোবিন্দপুর গ্রামে এশিশু মৃত্যুর ঘটনাটি ঘটে। অপরদিকে সন্ধ্যা রানী (৪৬) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন মান্দা থানা পুলিশ।
শিশু শিহাবের বাবা লিটন হোসেন জানান, ছেলে শিহাব বাড়ির উঠানে খেলা করার সময় সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে সকাল ১০টার দিকে পুুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে ওঠে।
অপরদিকে মান্দা উপজেলার বারিল্যা গ্রামের হীরেন চন্দ্র প্রামাণিকের স্ত্রী সন্ধ্যা রানীর মৃতদেহ বুধবার দিনগত রাতে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। নিহতের পরিবারের দাবি পারিবারিক বিরোধের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশু শিহাবের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া রাতে উদ্ধারকৃত নারীর মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নওগাঁয় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু সহ এক নারীর মৃতদেহ উদ্ধার
নওগাঁয় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু সহ এক নারীর মৃতদেহ উদ্ধার
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃনওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে শিহাব হোসেন নামে মাত্র ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৪ নভেম্বর মান্দা উপজেলার হাজী গোবিন্দপুর গ্রামে এশিশু মৃত্যুর ঘটনাটি ঘটে। অপরদিকে সন্ধ্যা রানী (৪৬) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন মান্দা
থানা পুলিশ।শিশু শিহাবের বাবা লিটন হোসেন জানান, ছেলে শিহাব বাড়ির উঠানে খেলা করার সময় সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে সকাল ১০টার দিকে পুুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে ওঠে।অপরদিকে মান্দা উপজেলার বারিল্যা গ্রামের হীরেন চন্দ্র প্রামাণিকের স্ত্রী সন্ধ্যা রানীর মৃতদেহ বুধবার দিনগত রাতে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ
সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। নিহতের পরিবারের দাবি পারিবারিক বিরোধের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশু শিহাবের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া রাতে উদ্ধারকৃত নারীর মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত