শহিদুল ইসলাম জি এম মিঠন :
নওগাঁর মহাদেবপুরে রাস্তায় বেরিকেড দিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত ছিনতাইকারী চক্রের সক্রিয় ২ জন সদস্যকে গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ২ জন ছিনতাইকারীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন।
গ্রেফতারকৃত দু'জন হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর গ্রামের মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৩) ও একই জেলার গোমস্তাপুর উপজেলার মানিরুল এর ছেলে মোঃ মনোয়ার হোসেন (২৪)।
উল্লেখিত, গত ৫ আগস্ট রাত সাড়ে ১২ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন মহাদেবপুর-পোরশা আঞ্চলিক সড়কের বিশ্বনাংগুর মকর মোড় নামক স্থানে রাস্তায় বেরিবেড দিয়ে সড়কে চলাচল রত অটো বাইক (যানবাহনে) থাকা যাত্রী ও চালকদের মারপিট করে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করেন ছিনতাইকারীর দল। ছিনতাই এর ঘটনায় মহাদেবপুর উপজেলার বনগ্রাম গ্রামের মৃত বুদ্দেশ্বর এর ছেলে মিলন উড়াও বাদী হয়ে মহাদেবপুর থানায় এজাহার দায়ের করার পরই ছিনতাইয়ে জড়িতদের সনাক্ত করণ, আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার, দস্যুতার কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর হয় এবং নওগাঁ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ও মহাদেবপুর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) এর সার্বিক সহযোগীতায় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এর নের্তৃত্বে মহাদেবপুর থানার পুলিশের চৌকস টিম জড়িত ছিনতাইকারীদের আটকের জন্য নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের হেফাজত হতে লুটকৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার সহ তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহারীত একটি বড় হাসুয়া ও চাপদা উদ্ধার করেন থানা পুলিশ।
ছিনতাইকৃত ৩ টি মোবাইল ফোন উদ্ধার সহ ছিনতাই চক্রের সক্রিয় ২ জন সদস্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ২ জন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়ীত অপর আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, মোজাফ্ফর হোসেন মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর থেকেই তিনি সততার সাথে দায়িত্ব পালন করায় এবং তার চৌকস নের্তৃত্বে ইতিপূর্বেও হত্যা রহস্য উদঘার্টন সহ জড়ীতদের গ্রেফতার, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়ীত ছিনতাইকারি চক্রের সদস্য ও ডাকাত দলের সদস্যকে গ্রেফতার পূর্বক আইনানুগ পদক্ষেপ নিয়েছেন।
নওগাঁয় রাস্তায় বেরিকেড দিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী আটক
নওগাঁয় রাস্তায় বেরিকেড দিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন :নওগাঁর মহাদেবপুরে রাস্তায় বেরিকেড দিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত ছিনতাইকারী চক্রের সক্রিয় ২ জন সদস্যকে গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ২ জন ছিনতাইকারীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন।গ্রেফতারকৃত দু'জন হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর গ্রামের মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৩) ও একই জেলার গোমস্তাপুর উপজেলার মানিরুল এর ছেলে মোঃ মনোয়ার হোসেন (২৪)।উল্লেখিত, গত ৫ আগস্ট রাত সাড়ে ১২ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন মহাদেবপুর-পোরশা আঞ্চলিক সড়কের বিশ্বনাংগুর মকর মোড় নামক স্থানে রাস্তায় বেরিবেড দিয়ে সড়কে চলাচল রত
অটো বাইক (যানবাহনে) থাকা যাত্রী ও চালকদের মারপিট করে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করেন ছিনতাইকারীর দল। ছিনতাই এর ঘটনায় মহাদেবপুর উপজেলার বনগ্রাম গ্রামের মৃত বুদ্দেশ্বর এর ছেলে মিলন উড়াও বাদী হয়ে মহাদেবপুর থানায় এজাহার দায়ের করার পরই ছিনতাইয়ে জড়িতদের সনাক্ত করণ, আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার, দস্যুতার কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর হয় এবং নওগাঁ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ও মহাদেবপুর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) এর সার্বিক সহযোগীতায় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এর নের্তৃত্বে মহাদেবপুর থানার পুলিশের চৌকস টিম জড়িত ছিনতাইকারীদের আটকের জন্য নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের হেফাজত হতে লুটকৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার সহ তাদের কাছ থেকে
ছিনতাই কাজে ব্যবহারীত একটি বড় হাসুয়া ও চাপদা উদ্ধার করেন থানা পুলিশ।ছিনতাইকৃত ৩ টি মোবাইল ফোন উদ্ধার সহ ছিনতাই চক্রের সক্রিয় ২ জন সদস্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ২ জন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়ীত অপর আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, মোজাফ্ফর হোসেন মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর থেকেই তিনি সততার সাথে দায়িত্ব পালন করায় এবং তার চৌকস নের্তৃত্বে ইতিপূর্বেও হত্যা রহস্য উদঘার্টন সহ জড়ীতদের গ্রেফতার, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়ীত ছিনতাইকারি চক্রের সদস্য ও ডাকাত দলের সদস্যকে গ্রেফতার পূর্বক আইনানুগ পদক্ষেপ নিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত