সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও হিরোইন সহ যুবক আটক

নওগাঁয় র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও হিরোইন সহ যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 


নওগাঁ জেলা সদর উপজেলার সাহাপুর গ্রামে শনিবার দিনগত সন্ধ্যা সারে ৫টারদিকে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ২ রাউন্ড তাজা গুলি ও ২০ গ্রাম হিরোইন সহ মোহাম্মদ আলী (৩৭) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, কাম্প থেকে জানানো হয়, র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃতে নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলীকে অস্ত্র ও মাদক সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, মোহাম্মদ আলী সাহাপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয় লোকজনের  উপর তার আধিপত্য বিস্তার করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। উপরোক্ত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলা সদর মডেল থানায় মামলা রুজু করে রবিবার ভোর ৫ টারদিকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন