শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় র্যাবের অভিযানে নিষিদ্ধ ৬৩ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার সহ এক যুবক আটক।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, সোমবার ২৬ আগস্ট সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পত্নীতলা উপজেলার গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেল যোগে বহনকালে ৬৩ বোতল ফেন্সিডিল সহ পত্নীতলা উপজেলার দাসনগর গ্রামের তজি মুদ্দিন হোসেন (তবু) ওরফে বাবু'র ছেলে আব্দুল করিম (২৮) কে আটক করা হয়। এসময় তার সহযোগী পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলামিন (২৭) নামে একজন কৌশলে পালিয়ে যায়।
র্যাব আরো জানায়, আটককৃত আব্দুল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী আলামিন এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন এবং মাদক বহনকালে ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে আটক করা হয়। এব্যাপারে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
নওগাঁয় র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ যুবক আটক
নওগাঁয় র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ যুবক আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় র্যাবের অভিযানে নিষিদ্ধ ৬৩ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার সহ এক যুবক আটক।সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, সোমবার ২৬ আগস্ট সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পত্নীতলা উপজেলার গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেল যোগে বহনকালে ৬৩ বোতল ফেন্সিডিল
সহ পত্নীতলা উপজেলার দাসনগর গ্রামের তজি মুদ্দিন হোসেন (তবু) ওরফে বাবু'র ছেলে আব্দুল করিম (২৮) কে আটক করা হয়। এসময় তার সহযোগী পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলামিন (২৭) নামে একজন কৌশলে পালিয়ে যায়।র্যাব আরো জানায়, আটককৃত আব্দুল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী আলামিন এর
মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন এবং মাদক বহনকালে ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে আটক করা হয়। এব্যাপারে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত