শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচে কচুরী পানার ভেতর থেকে সাকিব হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ৩ জনকে সহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে বদলগাছী থানায় প্রেস ব্রিফিংয়ে মহাদেবপুর-বদলগাছী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল বিষয়টি নিশ্চিত করেন। নিহত শিক্ষার্থী মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্র ছিলেন।
আটককৃতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর পূর্ব পাড়ার লহির উদ্দিনের ছেলে আসমত আলী (২৪), একই উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত. সাইদুল ইসলামের ছেলে এমরান (৩২), ফাজিলপুর গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৮) ও আটুরা গ্রামের আঃ জব্বারের ছেলে মনির (২৩)। তাদেরকে নিজ নিজ এলাকা হতে আটক করা হয়।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অটো চার্জারের ব্যাটারী ছিনতাইয়ের উদ্দেশ্যে সাকিব কে হত্যা করা হয়েছে। আসামীরা চার্জার ভ্যানের ব্যাটারী কেড়ে নেওয়ার জন্য তাকে হত্যার পর চার্জার ভ্যান নিয়ে দূর গিয়ে ব্যাটারী খুলে নেয়।
সাকিব আসামীদেরকে চিনে ফেলায় তাকে নৃশংসভাবে হত্যা করে মৃতদেহ গোপন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেন। অভিযানের সময় ভ্যানের ৪ টি বাটারী, দুইটি মোবাইলসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্তাধীন। হত্যাকান্ডে জড়িত অন্যদেরকেও আটকের জন্য তৎপর রয়েছে পুলিশ।
ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মো রায়হান হোসেন।
নওগাঁয় সাকিব হত্যাকান্ডে, ৪ জনকে আটক করেছে পুলিশ
নওগাঁয় সাকিব হত্যাকান্ডে, ৪ জনকে আটক করেছে পুলিশ
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচে কচুরী পানার ভেতর থেকে সাকিব হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ৩ জনকে সহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বদলগাছী থানায় প্রেস ব্রিফিংয়ে মহাদেবপুর-বদলগাছী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল বিষয়টি নিশ্চিত করেন। নিহত শিক্ষার্থী মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্র ছিলেন।আটককৃতরা
হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর পূর্ব পাড়ার লহির উদ্দিনের ছেলে আসমত আলী (২৪), একই উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত. সাইদুল ইসলামের ছেলে এমরান (৩২), ফাজিলপুর গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৮) ও আটুরা গ্রামের আঃ জব্বারের ছেলে মনির (২৩)। তাদেরকে নিজ নিজ এলাকা হতে আটক করা হয়।প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অটো চার্জারের ব্যাটারী ছিনতাইয়ের উদ্দেশ্যে সাকিব কে হত্যা করা হয়েছে। আসামীরা চার্জার ভ্যানের ব্যাটারী কেড়ে নেওয়ার জন্য
তাকে হত্যার পর চার্জার ভ্যান নিয়ে দূর গিয়ে ব্যাটারী খুলে নেয়। সাকিব আসামীদেরকে চিনে ফেলায় তাকে নৃশংসভাবে হত্যা করে মৃতদেহ গোপন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেন। অভিযানের সময় ভ্যানের ৪ টি বাটারী, দুইটি মোবাইলসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্তাধীন। হত্যাকান্ডে জড়িত অন্যদেরকেও আটকের জন্য তৎপর রয়েছে পুলিশ।ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মো রায়হান হোসেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত