শহিদুল ইসলাম জি এম মিঠন :
নওগাঁয় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নয়া জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। বুধবার বিকেল সারে ৩টায় নওগাঁ জেলা প্রশাকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নয়া জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, একটি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সমন্বয়ে করে কাজ করতে হয়। একজন জেলা প্রশাসক সেই জেলার সমন্বয়কের ভূমিকা পালন করে থাকেন।
যতটা সম্ভব সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য সংবলিত সংবাদ সমাজ, ব্যক্তি বা সরকারের মারাত্মক ক্ষতি সাধন করে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, অর্থ সম্পাদক হারুন উর রশিদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রতন সহ অপর সাংবাদিক সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।
জনাব মোঃ গোলাম মওলা ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি নওগাঁয় জেলা প্রশাসক হিসেবে যোগ দেন গত ৩১ জুলাই। এর আগে সর্বশেষ তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নয়া জেলা প্রশাসক
নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নয়া জেলা প্রশাসক
শহিদুল ইসলাম জি এম মিঠন :নওগাঁয় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নয়া জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। বুধবার বিকেল সারে ৩টায় নওগাঁ জেলা প্রশাকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় নয়া জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, একটি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সমন্বয়ে করে কাজ করতে হয়। একজন জেলা প্রশাসক সেই জেলার সমন্বয়কের ভূমিকা পালন করে থাকেন।যতটা সম্ভব সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের বস্তুনিষ্ঠ
সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য সংবলিত সংবাদ সমাজ, ব্যক্তি বা সরকারের মারাত্মক ক্ষতি সাধন করে।মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের
সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, অর্থ সম্পাদক হারুন উর রশিদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রতন সহ অপর সাংবাদিক সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।জনাব মোঃ গোলাম মওলা ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি নওগাঁয় জেলা প্রশাসক হিসেবে যোগ দেন গত ৩১ জুলাই। এর আগে সর্বশেষ তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত