শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা নওগাঁয় সারে ৩ লাখ শিশু পাচ্ছেন ভিটামিন এ-ক্যাপসুল

নওগাঁয় সারে ৩ লাখ শিশু পাচ্ছেন ভিটামিন এ-ক্যাপসুল

নওগাঁয় সারে ৩ লাখ শিশু পাচ্ছেন ভিটামিন-এ ক্যাপসুল। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে নওগাঁ সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এ কর্মশালার সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।

এসময় সিভিল সার্জন জানান, আগামী ১৮ জুন সারা দেশের সঙ্গে একযোগে আনুষ্ঠানিক ভাবে নওগাঁর ১১টি উপজেলা ও সকল পৌর সভাসহ ২০ হাজার ৪ শত ৬০ টি কেন্দ্র এর মাধ্যমে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৩৪ হাজার ৮ শত ৯৬ জন ও ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৮ হাজার ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে কোথাও কোন অনিয়ম কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করার আহবান জানান তিনি। কোন অপপ্রচারে কান না দিয়ে সরকারের লক্ষ্য কে সঠিক ভাবে বাস্তবায়ন করতে স্ব স্ব কেন্দ্রে গিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ার মতো শিশুদের নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য জেলার সকল অভিভাবকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানান সিভিল সার্জন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনীর আলী আকন্দ, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ আশীষ কুমার সরকার, ডাঃ জয়ীতা সাহা প্রমুখ।

খুঁজুন