নওগাঁয় গত ৩দিন ধরে সর্বনিম্ম তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। দিনের বেলায় সল্প সময়ের জন্য নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে তুলেছে। হাড় কাঁপানো কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জেলা নওগাঁর মানুষেরা। হাড় কাঁপানো কনকনে শীতে কাহীল হয়ে পড়েছেন অসহায়, গরীব, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষরা। অসহায় শীতার্ত মানুষদের একটু গরম কাপড়ের ছোঁয়া দিতেই নওগাঁর রাণীনগরে শীতবস্ত্র বিতরণ করেছে আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার উপজেলার শফিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি এস, এম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। এছাড়াও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, শফিকপুর বি.এম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রাং, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের অন্যান্য সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অত্র অঞ্চলের শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অতিথিরা বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষরা মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন নামক সামাজিক সংগঠনের মাধ্যমে উপকৃত হচ্ছেন এটি সত্যিই মহৎ একটি উদ্যোগ। আগামীতে শুধু শীত বস্ত্রই নয় সমাজের অসহায় ও গরীব মানুষদের কল্যাণে সকল ধরনের কাজ চলমান রাখার আহ্বান জানান অতিথিরা।
সভাপতি জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সহযোগিতার বার্তা নিয়ে ২০২০ ইং সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই অ-রাজনৈতিক ও সামাজিক সংগঠনটি। রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনটি তার পথচলা শুরু করে। প্রতি বছরই বিভিন্ন দুর্যোগের সময় এই অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সংগঠনটি সাধ্যমতো সহযোগিতা করে আসছে। আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।