শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় মোটর সাইকেল ও সিএনজি সংঘর্ষে আনুঃ ৪৮-৫০ বছর বয়সি অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে নওগাঁর রাণীনগর উপজেলায় শনিবার দুপুরে রাণীনগর-আত্রাই মহা-সড়কের রাণীনগর রেলগেটের ছোট ব্রিজ এলাকায়। মৃত ঐ নারী সিএনজি এর যাত্রী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল আত্রাইয়ের দিকে যাচ্ছিল অপরদিকে সিএনজি টি আসছিল আত্রাইয়ের দিক থেকে। রাণীনগর রেলগেটের ছোট ব্রীজ এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে সিএনজির ঐ নারী যাত্রী ও মোটরসাইকেল চালক অমিত গুরুত্বর আহত হোন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঐ নারীকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক আমিতকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চিকিৎসক জানান, মৃত ঐ নারীর নাম পরিচয় এখনো পাওয়া সনাক্ত হয়নি। যারা হাসপাতালে নিয়ে এসেছেন তারাও বলতে পারেনি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ বলেন, সড়ক দূর্ঘটনায় মৃত অজ্ঞাত ঐ নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
নওগাঁয় সিএনজি- মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত এক নারীর মৃত্যু
নওগাঁয় সিএনজি- মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত এক নারীর মৃত্যু
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃনওগাঁয় মোটর সাইকেল ও সিএনজি সংঘর্ষে আনুঃ ৪৮-৫০ বছর বয়সি অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে নওগাঁর রাণীনগর উপজেলায় শনিবার দুপুরে রাণীনগর-আত্রাই মহা-সড়কের রাণীনগর রেলগেটের ছোট ব্রিজ এলাকায়। মৃত ঐ নারী সিএনজি এর যাত্রী ছিলেন বলে জানা গেছে।স্থানীয়রা জানান, দুপুরের দিকে রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল
আত্রাইয়ের দিকে যাচ্ছিল অপরদিকে সিএনজি টি আসছিল আত্রাইয়ের দিক থেকে। রাণীনগর রেলগেটের ছোট ব্রীজ এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে সিএনজির ঐ নারী যাত্রী ও মোটরসাইকেল চালক অমিত গুরুত্বর আহত হোন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঐ নারীকে মৃত ঘোষণা করেন।
আর উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক আমিতকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।চিকিৎসক জানান, মৃত ঐ নারীর নাম পরিচয় এখনো পাওয়া সনাক্ত হয়নি। যারা হাসপাতালে নিয়ে এসেছেন তারাও বলতে পারেনি।রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ বলেন, সড়ক দূর্ঘটনায় মৃত অজ্ঞাত ঐ নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত