শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় শিশু ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার শিক্ষক আটক

নওগাঁয় শিশু ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার শিক্ষক আটক

নওগাঁয় মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকার করার অভিযোগে মমিনুল হক (২৬) নামে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ২১ মে বিকেলে স্থানিয়দের সহযোগীতায় মাদ্রাসা থেকে তাকে আটক করেন নওগাঁর ধামুরহাট থানা পুলিশ। নাক্কার জনক ঘটনাটি ঘটেছে নওগাঁর ধামুরহাট উপজেলার বাদাল চাঁনপুর এলাকার বাদাল (চাঁনপুর) দারুল উলুম আশরাফিয়া থানভিয়া কওমী হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ,।

 আটককৃত শিক্ষক মমিনুল হক হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার বরইল গ্রামের ফারুক হোসেনের ছেলে। থানা পুলিশ ও স্থানিয় সুত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৮টার দিকে শিক্ষক মমিনুল হক এশার নামাজ আদায়ের জন্য মাদ্রাসায় থাকা অপর শিক্ষার্থী (ছাত্রদের) পাশের মসজিদে পাঠিয়ে দেন এবং প্রয়োজনীয় কথা আছে বলে ১০ বছর বয়সী এক শিশু ছাত্রকে মাদ্রাসার উত্তর পাশের একটি শয়ন কক্ষে রেখে দেন।

 ছাত্ররা নামাজে গেলে সে সুযোগ নিয়ে ঐ শিশু ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন তিনি। ঘটনাটি জানাজানি হওয়ার পরই বৃহস্পতিবার স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসাতে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানা হেফাজতে নেয়। একই সাথে নির্যাতনের শিকার শিশু ছাত্রকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় ঐ মাদ্রাসার সভাপতি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানাগেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামুরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান।

খুঁজুন