মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় শিশুকে ধর্ষণ চেষ্টাকালে একজন আটক

নওগাঁয় শিশুকে ধর্ষণ চেষ্টাকালে একজন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় মাত্র ৬ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টাকালে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে জনতা।

শিশু ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামে।

জানা গেছে, পাঁচুপুর গ্রামের জেহের আলী (৫০) নামে এক ব্যাক্তি তার বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের প্রতিবেশী জামাল সরদার এর ৬ বছর বয়সী মেয়েকে জিনিস খাওয়ানোর লোভ দেখিয়ে মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার সময় শিশুটি চিৎকার দিলে সেই চিৎকার শুনে লোকজন লম্পট জেহের আলীর বাড়িতে যান। এসময় শিশুটিকে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর শিশুটির স্বজন ও স্থানিয়রা খোঁজাখুজি করে তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ব্যাপারে (ভিকটিম) শিশুর বাবা জামাল সরদার বাদি হয়ে মঙ্গলবার রাতেই আত্রাই থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। 

এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার বলেন, (ভিকটিম) শিশুর জবানবন্দী রেকর্ড করার জন্য তাকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে এবং বুধবার ১২ জুলাই আসামি জেহের আলীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

খুঁজুন