রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় সড়কের উপর থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

নওগাঁয় সড়কের উপর থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় আঞ্চলিক মহাসড়কের উপর পরেছিল শাহাদাত হোসেন (২৮) নামে ব্যবসায়ীর মতদেহ। খবর পেয়ে উদ্ধার করেছে পুলিশ সোমবার ২৩ জুন রাত সাড়ে ১০টারদিকে নওগাঁর ধামুরহাট উপজেলার পত্নীতলা টু ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ধানতাড়া মোড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেন ধামুরহাট থানা পুলিশ। নিহত শাহাদাত হোসেন (২৮) পাশ্ববর্তী ফতেপুর এলাকার জৈনক খোকার ছেলে। শাহাদাত হোসেন ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল ফোনের বিভিন্ন এক্সেসরিজের ব্যবসা করতেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর জানান, রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছো প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে রাতেই ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় আনেন। নিহতের পাশে আটো- রিকশার কিছু যন্ত্রাংশ পাওয়া গেছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  দোকানে কেনা-বেচা শেষে গ্রামের বাড়ি যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন