শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁ জেলা সদর উপজেলার কসবা কুয়ানগর গ্রামের 'হাড়িচৎকার' নামে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা শনিবার ৫ অক্টোবর সকালে ঐ পুকুরের মাছগুলো মরে ভেসে ওঠে। কসবা কুয়ানগর গ্রামের নারী মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগমের মালিকানাধীন পুকুরে মাছ নিধনের এ ঘটনাটি ঘটে।
মাছ চাষী নারী উদ্যোক্তা নাজমিনা বেগম বলেন,

বাড়ির পাশে কসবা মোড় সংলগ্ন 'হাঁড়িচৎকার' নামের পুকুর ব্যাক্তি মালিকানাধীন দুই বিঘার এ পুকুরে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরে থাকা রুই, কাতলা ও তেলাপিয়া সহ বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে তা দেখে আমি দিশাহারা হয়ে পড়েছি। আমি স্বামী হারা বিধবা নারী উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ নিয়ে এই পুকুরে মাছ ছেড়েছিলাম। রাতের অন্ধকারে কে বা কাহারা আমার পুকুরে বিষ প্রয়োগ করার কারণে মাছ গুলো মরে যাওয়ায় আমি সর্বশান্ত এবং ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগম আরো বলেন, রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছেন। এতে আমার প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছ মরে ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
নওগাঁয় শত্রুতার বিষে মরল নারী উদ্যোক্তা'র পুকুরে চাষকৃত ৮ লাখ টাকার মাছ
নওগাঁয় শত্রুতার বিষে মরল নারী উদ্যোক্তা'র পুকুরে চাষকৃত ৮ লাখ টাকার মাছ
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁ জেলা সদর উপজেলার কসবা কুয়ানগর গ্রামের 'হাড়িচৎকার' নামে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা শনিবার ৫ অক্টোবর সকালে ঐ পুকুরের মাছগুলো মরে ভেসে ওঠে। কসবা কুয়ানগর গ্রামের নারী মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগমের মালিকানাধীন পুকুরে মাছ নিধনের এ ঘটনাটি ঘটে।মাছ চাষী নারী উদ্যোক্তা নাজমিনা বেগম বলেন, বাড়ির পাশে কসবা মোড় সংলগ্ন 'হাঁড়িচৎকার' নামের পুকুর
ব্যাক্তি মালিকানাধীন দুই বিঘার এ পুকুরে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরে থাকা রুই, কাতলা ও তেলাপিয়া সহ বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে তা দেখে আমি দিশাহারা হয়ে পড়েছি। আমি স্বামী হারা বিধবা নারী উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ নিয়ে এই পুকুরে মাছ ছেড়েছিলাম। রাতের অন্ধকারে কে বা কাহারা আমার পুকুরে বিষ প্রয়োগ করার কারণে মাছ গুলো মরে
যাওয়ায় আমি সর্বশান্ত এবং ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগম আরো বলেন, রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছেন। এতে আমার প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছ মরে ক্ষতি হয়েছে।এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত