শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় তবলিগ জামাতে এসে আনিছুর রহমান (৩৩) নামে এক যুবক দীর্ঘ সাত দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ এরপর থেকে ঐ যুবকের মুঠোফোনও বন্ধ আছে। এদিকে সন্ধান না পাওয়ায় নিখোঁজ যুবকের মা ও বাবা সহ উৎকন্ঠায় রয়েছে তার স্বজনরা। নিখোঁজ আনিছুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের মোঃ হিরণ মিয়ার ছেলে। এ ঘটনায় গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার আনিছুর রহমানের মা রহিমা বেগম এসে নওগাঁর আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ যুবকের পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিখোঁজ যুবক আনিছুর ও তার বাবাসহ ১৫ জনের একটি জামাত গত ৫ ডিসেম্বর নওগাঁর আত্রাই উপজেলার বড়কলিকাপুর দেওয়ান পাড়া মসজিদে আসেন। ৭ডিসেম্বর বিকেলে আনিছুর তার মায়ের কাছে ফোন করে বলেন সে বাড়িতে ফিরে যেতে চায়। ঐ দিনই রাত আনুমানিক সাড়ে ১০টারদিকে জামাতের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে সবার অজান্তে আনিছুর তার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য মসজিদ থেকে বেড়িয়ে পরেন। পথের মধ্যে এলাকার স্থানীয় কয়েক জন যুবকের সাথে দেখা। স্থানিয় যুবকরা তাকে এত রাতে কোথায় যাবে জিজ্ঞাসা করলে সে নওগাঁ যাওয়ার কথা বললে তারা তাকে একটি সিএনজিতে উঠিয়ে দেয়। কিন্তুু বিগত এক সপ্তাহ অতিবাহিত হলেও সে বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সহ আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে তার মা নওগাঁর আত্রাই থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, গত ৮ ডিসেম্বর রাতে আনিছুরের মা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করেন। তার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। যুবকটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
নওগাঁয় তাবলিগ জামাতে এসে ৭দিন ধরে নিখোঁজ ভৈরবের এক যুবক
নওগাঁয় তাবলিগ জামাতে এসে ৭দিন ধরে নিখোঁজ ভৈরবের এক যুবক
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় তবলিগ জামাতে এসে আনিছুর রহমান (৩৩) নামে এক যুবক দীর্ঘ সাত দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ এরপর থেকে ঐ যুবকের মুঠোফোনও বন্ধ আছে। এদিকে সন্ধান না পাওয়ায় নিখোঁজ যুবকের মা ও বাবা সহ উৎকন্ঠায় রয়েছে তার স্বজনরা। নিখোঁজ আনিছুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের মোঃ হিরণ মিয়ার ছেলে। এ ঘটনায় গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার আনিছুর রহমানের মা রহিমা বেগম এসে নওগাঁর আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।নিখোঁজ যুবকের পরিবার ও থানা
সূত্রে জানা যায়, নিখোঁজ যুবক আনিছুর ও তার বাবাসহ ১৫ জনের একটি জামাত গত ৫ ডিসেম্বর নওগাঁর আত্রাই উপজেলার বড়কলিকাপুর দেওয়ান পাড়া মসজিদে আসেন। ৭ডিসেম্বর বিকেলে আনিছুর তার মায়ের কাছে ফোন করে বলেন সে বাড়িতে ফিরে যেতে চায়। ঐ দিনই রাত আনুমানিক সাড়ে ১০টারদিকে জামাতের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে সবার অজান্তে আনিছুর তার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য মসজিদ থেকে বেড়িয়ে পরেন। পথের মধ্যে এলাকার স্থানীয় কয়েক জন যুবকের সাথে দেখা। স্থানিয় যুবকরা তাকে এত রাতে কোথায় যাবে জিজ্ঞাসা করলে সে নওগাঁ যাওয়ার
কথা বললে তারা তাকে একটি সিএনজিতে উঠিয়ে দেয়। কিন্তুু বিগত এক সপ্তাহ অতিবাহিত হলেও সে বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সহ আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে তার মা নওগাঁর আত্রাই থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, গত ৮ ডিসেম্বর রাতে আনিছুরের মা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করেন। তার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। যুবকটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত