শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নিজেই যে ট্রাক্টরের চালক, সেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে শুক্রবার ১০ ফেব্রুয়ারী দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট ট্রাক ষ্টান্ড এলাকায়।
নিহত ট্রাক্টর চালক আনোয়ার হোসেন (৪০) হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার হাজীর আমবাগান এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আনোয়ার হোসেন মান্দা উপজেলার বানডুবি এলাকা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে নিয়ামতপুর উপজেলার কালামারা এলাকায় যাওয়ার পথে ফেরিঘাট ট্রাক ষ্টান্ড পৌছার পর রাস্তার ধারে ট্রাক্টরটি চালু অবস্থায় রেখে প্রস্রাব করার জন্য রাস্তার নিচে যান। এসময় ট্রাক্টর টি সঠিক ভাবে না রাখার কারনে গড়িয়ে গিয়ে চালক আনোয়ার কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে ট্রাক্টর চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
নওগাঁয় ট্রাক্টরের চাপায় চালকের মর্মান্তিক মৃত্যু
নওগাঁয় ট্রাক্টরের চাপায় চালকের মর্মান্তিক মৃত্যু
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নিজেই যে ট্রাক্টরের চালক, সেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে শুক্রবার ১০ ফেব্রুয়ারী দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট ট্রাক ষ্টান্ড এলাকায়।নিহত ট্রাক্টর চালক আনোয়ার হোসেন (৪০) হলেন, নওগাঁ জেলা
সদর উপজেলার হাজীর আমবাগান এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আনোয়ার হোসেন মান্দা উপজেলার বানডুবি এলাকা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে নিয়ামতপুর উপজেলার কালামারা এলাকায় যাওয়ার পথে ফেরিঘাট ট্রাক ষ্টান্ড পৌছার পর রাস্তার ধারে ট্রাক্টরটি চালু অবস্থায় রেখে প্রস্রাব করার জন্য রাস্তার নিচে যান।
এসময় ট্রাক্টর টি সঠিক ভাবে না রাখার কারনে গড়িয়ে গিয়ে চালক আনোয়ার কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে।মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে ট্রাক্টর চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত