শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ ৪ জন মাদক সেবীকে আটক করেছেন। সোমবার
৩০ সেপ্টেম্বর সকালে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমানের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যান আদালত।
আটককৃত ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার কুকরাইল গ্রামের মফিজের ছেলে আলমগীর হোসেন (২৫), বানিসর গ্রামের শরিফ খলিফার ছেলে খোরশেদ (৪৫), ময়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫), ও বাছের মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।
পরে মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ৪ জনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদন্ড করেন। এরপর থানা পুলিশ তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন।
নওগাঁয় ভ্রামম্যান আদালতে ৪ জন মাদক সেবীকে কারাদণ্ড
নওগাঁয় ভ্রামম্যান আদালতে ৪ জন মাদক সেবীকে কারাদণ্ড
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ ৪ জন মাদক সেবীকে আটক করেছেন। সোমবার৩০ সেপ্টেম্বর সকালে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমানের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে
তাদেরকে আটক করেন। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যান আদালত।আটককৃত ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার কুকরাইল গ্রামের মফিজের ছেলে আলমগীর হোসেন (২৫), বানিসর গ্রামের শরিফ খলিফার ছেলে খোরশেদ (৪৫), ময়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫), ও বাছের মোল্যার ছেলে
জিয়ারুল ইসলাম (৩৫)।পরে মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ৪ জনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদন্ড করেন। এরপর থানা পুলিশ তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত