শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁর রাণীনগর উপজেলায় অবস্থিত শাহী ফিলিং স্টেশন নামক জ্বালানী তেল বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাধা দেওয়ার অপরাধে উপরোক্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারি (মিটারম্যান) মাসুদ রানা ওরফে উজ্জল (৩৩) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড রায় দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড এর আদেশ প্রদান করা হয়।
সোমবার ১২ জুন দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা সদর বাসট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান এ আদেশ দেন।
তিনি জানান, ''বি,এস,টি,আই'' এর পরিদর্শকের উপস্থিতিতে উপজেলার কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদরের শাহী ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানকালে পেট্রোল, অকটেন ও ডিজেল তেল ক্রেতাদের কাছে সঠিকমাপে দিচ্ছেন কি না এজন্য তেল মাপার কার্যক্রম চলছিলো। এমতাবস্থায় পাম্পের মিটারম্যান মাসুদ রানা উজ্জল কৌশলে পাম্পের ভিতরে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে অভিযানে বাধা প্রদান করেন। এরপর তাকে জেনারেটর চালু করার নির্দেশ দিলেও তিনি জেনারেটর চালু করতে অসম্মতি জানায়।
এ সময় বিদ্যুৎ অফিস এর লাইনম্যান এর উপস্থিতিতে জানতে পারি বিদ্যুতের কোন লোডশেডিং নেই। পাম্পের মিটারম্যান মাসুদ রানা উজ্জল নিজেই ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বিএসটিআই এর এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা প্রধান করেন। এ জন্য তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড এর আদেশ প্রদান করা হয়।
এছাড়া কাশিমপুর ফিলিং স্টেশনে আন্ডারগ্রাউন্ড টোরেজ স্ট্যাং সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পাম্পের ম্যানেজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রাজশাহী ''বিএসটিআই'' এর পরিদর্শক মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন।
নওগাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, পেট্রোল পাম্প কর্মচারীর কারাদন্ড
নওগাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, পেট্রোল পাম্প কর্মচারীর কারাদন্ড
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁর রাণীনগর উপজেলায় অবস্থিত শাহী ফিলিং স্টেশন নামক জ্বালানী তেল বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাধা দেওয়ার অপরাধে উপরোক্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারি (মিটারম্যান) মাসুদ রানা ওরফে উজ্জল (৩৩) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড রায় দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড এর আদেশ প্রদান করা হয়। সোমবার ১২ জুন দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা সদর বাসট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান
এ আদেশ দেন। তিনি জানান, ''বি,এস,টি,আই'' এর পরিদর্শকের উপস্থিতিতে উপজেলার কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদরের শাহী ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানকালে পেট্রোল, অকটেন ও ডিজেল তেল ক্রেতাদের কাছে সঠিকমাপে দিচ্ছেন কি না এজন্য তেল মাপার কার্যক্রম চলছিলো। এমতাবস্থায় পাম্পের মিটারম্যান মাসুদ রানা উজ্জল কৌশলে পাম্পের ভিতরে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে অভিযানে বাধা প্রদান করেন। এরপর তাকে জেনারেটর চালু করার নির্দেশ দিলেও তিনি জেনারেটর চালু করতে অসম্মতি জানায়। এ সময় বিদ্যুৎ অফিস এর লাইনম্যান এর উপস্থিতিতে জানতে পারি
বিদ্যুতের কোন লোডশেডিং নেই। পাম্পের মিটারম্যান মাসুদ রানা উজ্জল নিজেই ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বিএসটিআই এর এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা প্রধান করেন। এ জন্য তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড এর আদেশ প্রদান করা হয়।এছাড়া কাশিমপুর ফিলিং স্টেশনে আন্ডারগ্রাউন্ড টোরেজ স্ট্যাং সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পাম্পের ম্যানেজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রাজশাহী ''বিএসটিআই'' এর পরিদর্শক মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত