শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় “নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত

নওগাঁয় “নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত

নওগাঁয় গণতন্ত্রচর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজন ''নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫''। গণতন্ত্র শক্তিশালী করণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতার মূল স্লোগান ছিল ''সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ''।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও সুজন সু-শাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সহায়তায় সুজনের নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকছেদ আলির সঞ্চালনায় মঙ্গলবার নওগাঁ সরকারি কলেজে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সুজনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের সচেতনতা, সংগঠিত অংশ গ্রহণ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

 নির্বাচনকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের মাঝে দায়িত্ব বোধ সৃষ্টি এবং সঠিক ভোটাধিকার সম্পর্কে ধারণা দেওয়াই এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় তারা বিভিন্ন বিষয়ে কুইজ, ভোটাধিকার জ্ঞান, গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন। শেষে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

খুঁজুন