মোঃ সিনান তালুকদার নোবিপ্রবি প্রতিনিধি;
আজ (১৫ ই আগস্ট) নোবিপ্রবিসহ নোয়াখালীর সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'মার্চ ফর জাস্টিস' অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় মাইজদী বাজার থেকে মিছিল শুরু হয়ে পৌর বাজার এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও বিগত ১৬ বছরে গুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন "নোয়াখালীর আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে সুবিচার নিশ্চিত সহ নানান স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
পৌর বাজার এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে নোয়াখালী জেলায় আওয়ামীলীগ কে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন " দীর্ঘ ১৬ বছরের অপশাসনের পর স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। চলমান আন্দোলনে আওয়ামী লীগে ও এর অঙ্গ সংগঠন গুলো যে পরিমাণ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারপর তাদের আর কোনো অধিকার নেই রাজনীতি করার। ফলেই সাধারণ শিক্ষার্থীরা নোয়াখালী জেলায় আওয়ামীলীগ কে নিষিদ্ধ ঘোষণা করছে।"
বৈষম্যহীন সমাজ গড়ার আশা ব্যক্ত করে নোবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহমুদুল হাসান আরিফ বলেন -" ৭১ সালে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ৩০ লক্ষ্য শহিদের বিনিময়ে ও আমরা একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে পারিনি। কিন্তু ২৪ সালের গন আন্দোলন আমাদের আশা দেখাচ্ছে। সকলে শ্রেণী- পেশার মানুষের জন্য সম অধিকার নিশ্চিত করার মাধ্যমে আমার সোনার বাংলাদেশ গড়বো।
আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি করে নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক মাজহারুল ইসলাম বলেন " কোনো খুনি যেন ছাড় না পায়। প্রত্যেক অপরাধিকে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠ বিচার সম্পন্ন করতে হবে।" আহতদের জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এ শিক্ষার্থী।
অবস্থান চলাকালে বিভিন্ন স্লোগান ও গানে গানে মেতে উঠে শিক্ষার্থীরা।
নোয়াখালীতে 'মার্চ ফর জাস্টিস' অনুষ্ঠিত
নোয়াখালীতে 'মার্চ ফর জাস্টিস' অনুষ্ঠিত
মোঃ সিনান তালুকদার নোবিপ্রবি প্রতিনিধি;আজ (১৫ ই আগস্ট) নোবিপ্রবিসহ নোয়াখালীর সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'মার্চ ফর জাস্টিস' অনুষ্ঠিত হয়েছে।সকাল ৯ টায় মাইজদী বাজার থেকে মিছিল শুরু হয়ে পৌর বাজার এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও বিগত ১৬ বছরে গুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন "নোয়াখালীর আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে সুবিচার নিশ্চিত সহ নানান স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।পৌর বাজার এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে নোয়াখালী জেলায় আওয়ামীলীগ কে নিষিদ্ধ ঘোষণা
করা হয়। বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন " দীর্ঘ ১৬ বছরের অপশাসনের পর স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। চলমান আন্দোলনে আওয়ামী লীগে ও এর অঙ্গ সংগঠন গুলো যে পরিমাণ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারপর তাদের আর কোনো অধিকার নেই রাজনীতি করার। ফলেই সাধারণ শিক্ষার্থীরা নোয়াখালী জেলায় আওয়ামীলীগ কে নিষিদ্ধ ঘোষণা করছে।"বৈষম্যহীন সমাজ গড়ার আশা ব্যক্ত করে নোবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহমুদুল হাসান আরিফ বলেন -" ৭১ সালে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ৩০ লক্ষ্য শহিদের বিনিময়ে ও আমরা
একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে পারিনি। কিন্তু ২৪ সালের গন আন্দোলন আমাদের আশা দেখাচ্ছে। সকলে শ্রেণী- পেশার মানুষের জন্য সম অধিকার নিশ্চিত করার মাধ্যমে আমার সোনার বাংলাদেশ গড়বো।আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি করে নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক মাজহারুল ইসলাম বলেন " কোনো খুনি যেন ছাড় না পায়। প্রত্যেক অপরাধিকে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠ বিচার সম্পন্ন করতে হবে।" আহতদের জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এ শিক্ষার্থী।অবস্থান চলাকালে বিভিন্ন স্লোগান ও গানে গানে মেতে উঠে শিক্ষার্থীরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত