নড়াইল প্রতিনিধি:
নড়াইলে আনিস শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে ও দু’পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (৩১ মে) রাতে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আনিস শেখ চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেন ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ওসিকার শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আনিস শেখ বাড়ি থেকে পার্শ্ববর্তী ইটভাটা এলাকায় ঘুরতে যায়। সেখানে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে দু’পায়ের রগও কেটে দেয়।
এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আনিস শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ শনিবার (১ জুন) ভোরে ওসিকার শেখ নামে একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
নড়াইলে যুবকের দু’পায়ের রগ কেটে হত্যা, আটক ১
নড়াইলে যুবকের দু’পায়ের রগ কেটে হত্যা, আটক ১
নড়াইল প্রতিনিধি:নড়াইলে আনিস শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে ও দু’পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল শুক্রবার (৩১ মে) রাতে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত আনিস শেখ চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেন ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ওসিকার শেখ নামে একজনকে আটক করেছে
পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আনিস শেখ বাড়ি থেকে পার্শ্ববর্তী ইটভাটা এলাকায় ঘুরতে যায়। সেখানে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে দু’পায়ের রগও কেটে দেয়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আনিস শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে
তিনি মারা যান।নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ শনিবার (১ জুন) ভোরে ওসিকার শেখ নামে একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত