শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নরসিংদীতে অভিযোগকারীর ফোনে ঘটনাস্থলে পুলিশ সুপার

নরসিংদীতে অভিযোগকারীর ফোনে ঘটনাস্থলে পুলিশ সুপার

জোবায়েল ইসলামঃ নরসিংদীতে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম ( পিপিএম)। তিনি নরসিংদী জেলা অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে দিন-রাত কাজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । 

তিনি পল্লী এলাকা সমূহে পুলিশিং সেবা দ্রæত নিশ্চিত করার লক্ষ্যে  ইতিপূর্বে  ইউনিয়নে  পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন। যার ফলে ইউনিয়ন পর্যায়ে অপরাধের প্রবণতা কমে আসছে । 

গত বুধবার (২০ এপ্রিল ২০২২খ্রিঃ)  অনন্য এক নজির স্থাপন করেন জেলা পুলিশ সুপার , নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকার এক নারীকে তার স্বামীর বাড়ির লোকজন মেনে না নেওয়া  এবং শারীরিক নির্যাতনের বিষয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম ( পিপিএম) কে অবহিত করেন। 

অভিযোগকারীর ফোন পেয়ে নিজেই  উক্ত বিষয়টি জানার সাথে সাথে ই ঘটনা স্থানে হাজির হন নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম ( পিপিএম) । এ সময় আরও উপস্থিত ছিলেন  সিভিল সার্জন নরসিংদী  ডাঃ মোঃ নুরুল ইসলাম । 

এ সময় পুলিশ সুপার অভিযোগকারীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের  জন্য নরসিংদী মডেল থানা পুলিশ-কে নির্দেশ প্রদান  করেন

খুঁজুন