নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে এক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন যুবককে
লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রবিবার রাতে মাধবদী থানায় মামলা দায়ের হয়েছে।
অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবু সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক।
রবিবার রাতে মাধবী থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন আহত যুবকের মা রেজি বেগম।
সেই সাথে একই দিনে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বঙ্গ ও অমানবিক কাজ করায় পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক পদ থেকে বাবুকে অব্যাহতি । সেই সাথে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
আহত বুদ্ধিপ্রতিবন্ধী এবং মৃগীরোগে আক্রান্ত সোহেল মিয়া (৪০) সদর উপজেলার চর-মাধবদী এলাকার মৃত সাইদ মিয়ার ছেলে। গত শুক্রবার সকাল ৯ টার দিকে চরমাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোহেল মিয়ার মা রেজি বেগম বলেন, আমি আমার পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। থানায় মামলা দায়ের করেছি। কখন যানি আবার বাবু হামলা চালায় । সে এলাকার মধ্যে প্রভাবশালী কয়েকজন নেতা আশ্রয় প্রশ্রয় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে । সাংবাদিকরা পাশে থাকলে আমি একটু বিচার পাবো । আমার ছেলেকে চিকিৎসা করার পর্যন্ত টাকা আমার কাছে নেই। আমি বাবুকে গ্রেফতার চাই এবং সর্বোচ্চ বিচার দাবি করছি। তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার চাই।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার স্থানীয় জাকির হোসেনের মুদী দোকানে যায় সোহেল। এসময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবুর বাবা প্রতিবেশী মোখলেছুর রহমানের সাথে বিস্কুট খাওয়া নিয়ে কথাকাটাকাটি হয় সোহেলের। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সমন্বয়ে বিষয়টি নিরসন করা হয়। এর আবার সোহেলের মামা বাবুল মোল্লাকেও মারধোর করে বাবু। শুক্রবার সোহেল একা বাজারে গেলে সাধারণ মানুষ এর সামনে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে কলা বাগানে তাকে ফেলে চলে যান ছাত্রীলীগ নেতা বাবু।

বাবুকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি এসএম হাফিজুর রহমান সৈকত বলেন, কোন অপরাধীর দায় ছাত্রলীগ নিবে না। ছাত্রলীগের পদ নিয়ে কেউ অপরাজনীতি করবে সেটা আর সম্ভব না। বাবু অমানবিক কাজ করেছে তাই সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতের জন্য এটা একটি শিক্ষা।
এদিকে মাধবদী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন যুবকে পিটিয়ে আহত করার ঘটনাটি দুঃখজনক। সোহেল এর মা আমাদের কাছে অভিযোগ দায়ের করেছেন। সাথে সাথে আমরা মামলা নিয়েছি। আসামিকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। সে এখন পলাতক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।
নরসিংদীতে প্রতিবন্ধী যুবককে পিটানোর ঘটনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে অব্যাহতি
নরসিংদীতে প্রতিবন্ধী যুবককে পিটানোর ঘটনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে অব্যাহতি
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে এক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন যুবককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রবিবার রাতে মাধবদী থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবু সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক। রবিবার রাতে মাধবী থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন আহত যুবকের মা রেজি বেগম। সেই সাথে একই দিনে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বঙ্গ ও অমানবিক কাজ করায় পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক পদ থেকে বাবুকে অব্যাহতি । সেই সাথে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। আহত বুদ্ধিপ্রতিবন্ধী এবং মৃগীরোগে আক্রান্ত সোহেল মিয়া (৪০) সদর উপজেলার চর-মাধবদী এলাকার মৃত সাইদ মিয়ার ছেলে। গত শুক্রবার সকাল ৯ টার দিকে চরমাধবদী এলাকায়
এ ঘটনা ঘটে।আহত সোহেল মিয়ার মা রেজি বেগম বলেন, আমি আমার পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। থানায় মামলা দায়ের করেছি। কখন যানি আবার বাবু হামলা চালায় । সে এলাকার মধ্যে প্রভাবশালী কয়েকজন নেতা আশ্রয় প্রশ্রয় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে । সাংবাদিকরা পাশে থাকলে আমি একটু বিচার পাবো । আমার ছেলেকে চিকিৎসা করার পর্যন্ত টাকা আমার কাছে নেই। আমি বাবুকে গ্রেফতার চাই এবং সর্বোচ্চ বিচার দাবি করছি। তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার চাই। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার স্থানীয় জাকির হোসেনের মুদী দোকানে যায় সোহেল। এসময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবুর বাবা প্রতিবেশী মোখলেছুর রহমানের সাথে বিস্কুট খাওয়া নিয়ে কথাকাটাকাটি হয় সোহেলের। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সমন্বয়ে বিষয়টি নিরসন করা হয়। এর আবার সোহেলের মামা বাবুল মোল্লাকেও মারধোর করে
বাবু। শুক্রবার সোহেল একা বাজারে গেলে সাধারণ মানুষ এর সামনে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে কলা বাগানে তাকে ফেলে চলে যান ছাত্রীলীগ নেতা বাবু। বাবুকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি এসএম হাফিজুর রহমান সৈকত বলেন, কোন অপরাধীর দায় ছাত্রলীগ নিবে না। ছাত্রলীগের পদ নিয়ে কেউ অপরাজনীতি করবে সেটা আর সম্ভব না। বাবু অমানবিক কাজ করেছে তাই সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতের জন্য এটা একটি শিক্ষা। এদিকে মাধবদী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন যুবকে পিটিয়ে আহত করার ঘটনাটি দুঃখজনক। সোহেল এর মা আমাদের কাছে অভিযোগ দায়ের করেছেন। সাথে সাথে আমরা মামলা নিয়েছি। আসামিকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। সে এখন পলাতক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত