রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় নতুন বছরের বই উৎসব

নতুন বছরের বই উৎসব

নতুন কারিকুলামে শিক্ষার্থীরা দক্ষতা, যোগ্যতা, মানবিক ও সৃজনশীল মূল্যবোধ নিয়ে শিখতে পারবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, নতুন কারিকুলাম এমনভাবে তৈরি করা হয়েছে যা আনন্দের হবে, এর মাধ্যমে জীবনব্যাপি শিক্ষার পথ খুলে যাবে।

বই উৎসবের উদ্বোধন করে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক পর্যায়ের বই উৎসবের উদ্বোধন করেন তিনি। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। মন্ত্রী আশা করেন, শিক্ষার্থীরা নতুন বই আর নতুন উৎসাহ নিয়ে সমানের দিকে এগিয়ে যাবে। এবার প্রায় চার কোটি শিক্ষার্থী এ উৎসবের মধ্য দিয়ে নতুন বই হাতে পেয়েছে। নানা সঙ্কটের কারণে, এবার এই উৎসব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এসব পাশ কাটিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে পাঠ্যবই। 

খুঁজুন