রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন জেলেনস্কি

নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন জেলেনস্কি

কিয়েভে রাশিয়ার সামরিক অভিযানের তিন বছর পর ইউক্রেন সরকারে সবচেয়ে বড় পরিবর্তন এল। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

৩৯ বছর বয়সি ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হলেন। শ্যামিহাল ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমোদনের পর সিভিরিদেঙ্কো এ পদে আসীন হলেন।

এর আগে সিভিরিদেঙ্কো উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। চলতি বছর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরেও তার ভূমিকা ছিল। এটি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রাথমিক শীতল সম্পর্ক কাটাতে সাহায্য করে।

সিভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি ও অর্থনীতিকে সহায়তা করার ওপর গুরুত্ব দেবেন।


খুঁজুন