আসন্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। ৩০ অক্টোবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
সফল করতে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে
বৈঠকে বসে। বৈঠকে সভাপতিত্ব করেন কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্যান্য কমিশনাররাসহ ইসির
উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এ তথ্য জানান সচিব।
তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বর
মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল
ঘোষণারা অনুকূল পরিবেশ রয়েছে। নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত বড় ধরনের
প্রতিবন্ধকতা নেই । তবে বিএনপি'র ডাকা আগামী তিনদিনের অবরোধের বিষয়ে
আইনশৃঙ্খলার কোনো অবনতি যেন না হয়, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন বলে আশ্বস্ত
করেছেন। তফসিল ঘোষণার পর থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সময় সময় কমিশনকে জানাবে। তখন প্রয়োজন হলে কমিশন আবার
তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।
ব্যালট বাক্স পাঠানোর বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ব্যালট
বাক্স কখন পাঠানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ এখনও অনেক সময়
রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ব্যালট
বাক্স পাঠানো পর সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে
জানান তিনি।
সচিব বলেন, আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের তথ্য
উপস্থাপন করেছে এবং বিভিন্ন বাহিনীর কি সক্ষমতা আছে, বা অতীতে কিভাবে নির্বাচনে
দায়িত্ব পালন করেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের পরিকল্পনা
কমিশন উপস্থাপন করেছে। কমিশন তাদের বক্তব্য শুনেছে এবং কিছু দিকনির্দেশনা দিয়েছে।
এছাড়া, তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা হবে সে বিষয়ে কমিশন তাদের অবহিত করেছে।
ইসি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে সশস্ত্র বাহিনীর
প্রিন্সপাল স্টাফ অফিসার; মহাপুলিশ পরিদর্শক; র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি,
কোস্ট, গার্ড, এনএসআই, ডিজিএফআই এর মহাপরিচালক, এসবি'র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক
এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছিল।
নভেম্বরের প্রথমার্ধে তফসিল: ইসি সচিব
নভেম্বরের প্রথমার্ধে তফসিল: ইসি সচিব
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। ৩০ অক্টোবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে সভাপতিত্ব করেন কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্যান্য কমিশনাররাসহ ইসির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এ তথ্য জানান সচিব।তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণারা অনুকূল পরিবেশ রয়েছে। নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত বড় ধরনের প্রতিবন্ধকতা নেই । তবে বিএনপি'র ডাকা
আগামী তিনদিনের অবরোধের বিষয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি যেন না হয়, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন বলে আশ্বস্ত করেছেন। তফসিল ঘোষণার পর থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সময় সময় কমিশনকে জানাবে। তখন প্রয়োজন হলে কমিশন আবার তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।ব্যালট বাক্স পাঠানোর বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ব্যালট বাক্স কখন পাঠানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ এখনও অনেক সময় রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ব্যালট বাক্স পাঠানো পর সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।সচিব বলেন, আজকে
বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের তথ্য উপস্থাপন করেছে এবং বিভিন্ন বাহিনীর কি সক্ষমতা আছে, বা অতীতে কিভাবে নির্বাচনে দায়িত্ব পালন করেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের পরিকল্পনা কমিশন উপস্থাপন করেছে। কমিশন তাদের বক্তব্য শুনেছে এবং কিছু দিকনির্দেশনা দিয়েছে। এছাড়া, তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা হবে সে বিষয়ে কমিশন তাদের অবহিত করেছে। ইসি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সপাল স্টাফ অফিসার; মহাপুলিশ পরিদর্শক; র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট, গার্ড, এনএসআই, ডিজিএফআই এর মহাপরিচালক, এসবি'র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত