রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বন্যার্তদের ত্রাণ সহায়তায় বাকৃবি

বন্যার্তদের ত্রাণ সহায়তায় বাকৃবি

বাকৃবি প্রতিনিধি:

বন্যার্তদের সহায়তায় ত্রাণসামগ্রী সংগ্রহ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২২ আগষ্ট) রাত পর্যন্ত চলে এই ত্রাণ সংগ্রহের কার্যক্রম। ত্রাণসামগ্রী হিসেবে শিক্ষার্থীরা সংগ্রহ করেছেন নগদ অর্থ, কাপড়, শুকনো খাবারসহ বিভিন্ন ঔষধ। এরপর রাত ২টায় ট্রাকে করে এসব ত্রাণসামগ্রী নিয়ে ফেনী জেলার দিকে রওয়ানা দেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বাকৃবির শিক্ষার্থী আরাফাত রহমান জানান, শুরুর দিকে আমরা ছোট একটি ফান্ডিং থেকে প্রায় ২০ হাজার টাকা সংগ্রহ করি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যবসায়ীদের সহায়তায় এখন পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার টাকা সংগ্রহ করেছি। ইতোমধ্যে আমরা এই টাকা দিয়ে প্রায় ৪০০ লিটার বিশুদ্ধ পানি, ২০০ কেজি চিড়া, ১০০ কেজি মুড়ি, ১০০ কেজি চিনি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, বিস্কুট, কেক, পাউরুটিসহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ক্রয় করেছি। বিভিন্ন হলের শিক্ষার্থীরা বন্যাকবলিত মানুষদের জন্য কাপড়ের ব্যবস্থা করেন। পুরুষদের জন্য পাঁচশত প্যান্ট ও টি-শার্ট, দুইশত পাঞ্জাবি , নারীদের জন্য একশত জামা, ছোট বাচ্চাদের জন্য ৬০ টি প্যান্ট এবং ৫০টি শার্ট সংগ্রহ করা হয়েছে।

খুঁজুন