নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে আজ মঙ্গলবার দুপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে খবর পেয়ে ৭ গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে উপজেলার পিরোজপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের দু পাশে গজারিয়া থেকে কাচঁপুর এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুরপাল্লার যানবাহন ও এম্বুলেন্স আটকা পড়ে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবী তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অংকের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দেয়। এই গ্যাস কিছুতেই কাটতে দেয়া হবে না।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে ওই এলাকার সাত গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কের কাচঁপুর থেকে গজারিয়া এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে ভোগান্তিতে পড়েন দুরপাল্লার যাত্রী ও অ্যাম্বুলেন্সবাহী যাত্রীরা।
বিক্ষোভকারীরা জানান, গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অংকের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দেয়। এখন অবৈধ সংযোগ বলে বিচ্ছিন্ন করে দেয়। আমাদের সংযোগ পূনরায় না দেওয়া হলে আবারো মহাসড়ক অবরোধ করা হবে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান সঙ্গিয় পুলিশ সদস্যদের নিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তারা মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে আজ মঙ্গলবার দুপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে খবর পেয়ে ৭ গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে উপজেলার পিরোজপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের দু পাশে গজারিয়া থেকে কাচঁপুর এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুরপাল্লার যানবাহন ও এম্বুলেন্স আটকা পড়ে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবী তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অংকের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দেয়। এই গ্যাস কিছুতেই কাটতে দেয়া
হবে না।জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে ওই এলাকার সাত গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কের কাচঁপুর থেকে গজারিয়া এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে ভোগান্তিতে পড়েন দুরপাল্লার যাত্রী ও অ্যাম্বুলেন্সবাহী যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অংকের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দেয়। এখন অবৈধ সংযোগ বলে বিচ্ছিন্ন করে দেয়। আমাদের সংযোগ পূনরায় না দেওয়া
হলে আবারো মহাসড়ক অবরোধ করা হবে। খবর পেয়ে নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান সঙ্গিয় পুলিশ সদস্যদের নিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তারা মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত