তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -আশলিয়ার আওতাধীন মুজারমিল, আশুলিয়া এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২ ইঞ্চি ডায়ার আনুমানিক ৪৫০ ফুট অবৈধ বিতরণ লাইনের ৬০০ আবাসিক বার্ণার এর অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। এতে ৬,৪৮,০০০/- টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে।
একই দিনে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস চন্দ্রার আওতাধীন রিপন নীটওয়্যার লিমিটেড, জরুন, কোনাবাড়ি, গাজীপুর-এর গ্যাস সংযোগটি অতিরিক্ত ক্ষমতাসম্পন্ন স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, জনাব হাসিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের নেতৃত্বে আঞ্চলিক বিক্রয় বিভাগ- জয়দেবপুর জোবিঅ-টঙ্গী -এর ডেনিম শেয়ার, আব্দুল গফুর খান রোড, জাম্বুরার টেক, শিলমুন, টঙ্গী, গাজীপুরের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৫০ফুট পাইপলাইন অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী বানিজ্যিক প্রতিষ্ঠান কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিতাস গ্যাসের জোবিঅ- কিশোরগঞ্জ কর্তৃক একটি অভিযানে বকেয়ার জন্য ০১ টি আবাসিকের ১টি ডাবল বার্নার ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে ১টি আবাসিকের ১টি ডাবল বার্নারসহ মোট ২টি আবাসিকের ২টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১জন গ্রাহকের কাছ থেকে ৫১,৮৪০/- টাকা আদায় করা হয়েছে।
এছাড়া, তিতাস গ্যাসের ভিজিল্যান্স ডিভিশন / বিভাগ (ঢাকা) কর্তৃক মা হোটেল এন্ড রেস্টুরেন্ট, ইস্টার্ন হাউজিং, মিরপুর -এর অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, প্রিমিয়াম ফ্যাশন, প্লট-৬৩, রোড-২, ব্লক-কে, ইস্টার্ন হাউজিং, মিরপুর-১২, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ভিজিল্যান্স বিভাগ কর্তৃক সরেজমিনে পরিদর্শনকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়াও, তিতাস গ্যাসের আঞ্চলিক রাজস্ব শাখা -সোনারগাঁও, আঞ্চলিক রাজস্ব উপশাখা -মুন্সিগঞ্জ-এর আওতাধীন বক্তারকান্দী, শুভকরদী, ঘারমোড়া, আলীসাহাদ্দী, চুনাভুড়া, বন্দর এলাকায় আবাসিক সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়ে মোট ০৯ টি (বকেয়ার জন্য ০৫ টি, জিরো পেমেন্ট ০৪ টি) আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় নগদ ৪০,১০০/-(চল্লিশ হাজার একশত)টাকা আদায় করা হয়েছে। মেসার্স রবিউল ট্রেডার্স, শাইলকুড়া, দাপা, ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবৈধ বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং আঞ্চলিক রাজস্ব শাখা- রূপগঞ্জ March' ২৫ মাসের বিল পর্যন্ত বকেয়ার কারণে দেশ ইন্ডাস্ট্রিজ ও হাশেম পেপার মিলস এবং সানজানা টেক্সটাইল -এর সংযোগের গ্যাস সরবরাহ অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৬টি শিল্প, ১৬৬টি বাণিজ্যিক ও ৩৩,৬৪৩টি আবাসিকসহ মোট ৩৪,০৫৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৬,২৪৩টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৫৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -আশলিয়ার আওতাধীন মুজারমিল, আশুলিয়া এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২ ইঞ্চি ডায়ার আনুমানিক ৪৫০ ফুট অবৈধ বিতরণ লাইনের ৬০০ আবাসিক বার্ণার এর অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। এতে ৬,৪৮,০০০/- টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে।একই দিনে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস চন্দ্রার আওতাধীন রিপন নীটওয়্যার লিমিটেড, জরুন, কোনাবাড়ি, গাজীপুর-এর গ্যাস সংযোগটি অতিরিক্ত ক্ষমতাসম্পন্ন স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, জনাব হাসিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের নেতৃত্বে আঞ্চলিক বিক্রয় বিভাগ- জয়দেবপুর জোবিঅ-টঙ্গী -এর ডেনিম শেয়ার, আব্দুল গফুর খান রোড, জাম্বুরার টেক, শিলমুন, টঙ্গী, গাজীপুরের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় ৫০ফুট পাইপলাইন অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী বানিজ্যিক প্রতিষ্ঠান কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিতাস গ্যাসের জোবিঅ- কিশোরগঞ্জ কর্তৃক একটি অভিযানে বকেয়ার জন্য ০১ টি আবাসিকের ১টি ডাবল বার্নার ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে ১টি আবাসিকের ১টি ডাবল বার্নারসহ মোট ২টি আবাসিকের ২টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১জন গ্রাহকের কাছ থেকে ৫১,৮৪০/- টাকা আদায় করা হয়েছে।এছাড়া, তিতাস গ্যাসের ভিজিল্যান্স ডিভিশন / বিভাগ (ঢাকা) কর্তৃক মা হোটেল এন্ড রেস্টুরেন্ট, ইস্টার্ন হাউজিং, মিরপুর -এর অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, প্রিমিয়াম ফ্যাশন, প্লট-৬৩, রোড-২, ব্লক-কে, ইস্টার্ন হাউজিং, মিরপুর-১২, ঢাকা নামীয় প্রতিষ্ঠান ভিজিল্যান্স বিভাগ কর্তৃক সরেজমিনে পরিদর্শনকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।এছাড়াও, তিতাস গ্যাসের আঞ্চলিক রাজস্ব শাখা -সোনারগাঁও, আঞ্চলিক রাজস্ব উপশাখা -মুন্সিগঞ্জ-এর
আওতাধীন বক্তারকান্দী, শুভকরদী, ঘারমোড়া, আলীসাহাদ্দী, চুনাভুড়া, বন্দর এলাকায় আবাসিক সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়ে মোট ০৯ টি (বকেয়ার জন্য ০৫ টি, জিরো পেমেন্ট ০৪ টি) আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় নগদ ৪০,১০০/-(চল্লিশ হাজার একশত)টাকা আদায় করা হয়েছে। মেসার্স রবিউল ট্রেডার্স, শাইলকুড়া, দাপা, ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবৈধ বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং আঞ্চলিক রাজস্ব শাখা- রূপগঞ্জ March' ২৫ মাসের বিল পর্যন্ত বকেয়ার কারণে দেশ ইন্ডাস্ট্রিজ ও হাশেম পেপার মিলস এবং সানজানা টেক্সটাইল -এর সংযোগের গ্যাস সরবরাহ অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৬টি শিল্প, ১৬৬টি বাণিজ্যিক ও ৩৩,৬৪৩টি আবাসিকসহ মোট ৩৪,০৫৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৬,২৪৩টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৫৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত