অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি
করে যারা, তারা দেশের শত্রু বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
এমপি।
নওগাঁর
নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাধানগরে শীবনদীর উপরে ১৯২ মিটার দীর্ঘ
নবনির্মিত সেতুর চলমান কার্যক্রম পরিদর্শন ও দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সুধী
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অবৈধ
মজুতকারীরা বিএনপির দোসর উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, তারা শেখ হাসিনাকে উৎখাত
করতে চায়-বেকায়দায় ফেলতে চায়।আমাদের দেশকে রক্ষা করতে হবে।আপনারা যে ভোট দিয়েছেন
তার মর্যাদা রক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনের দুই দিন আগে হটাৎ করে
অসৎ ব্যবসায়ীরা চালের দাম ৮/১০ টাকা বাড়িয়ে দেয়। তারা মনে করেছিলো অন্য কেউ
খাদ্যমন্ত্রী হলে বুঝতে বুঝতে একমাস পার হয়ে যাবে। যখন তারা দেখেছে মন্ত্রী সাধন
মজুমদার হয়েছে তখন তারা বেকায়দায় পড়েছে আমাদেরও বেকায়দায় ফেলেছে।চালের বাজার ঠিক
রাখতে জেলায় জেলায় বৈঠক করতে হয়েছে। মজুত বিরোধী অভিযানও চালাতে হয়েছে বলে উল্লেখ
করেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন,
বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। ৭ জানুয়ারির নির্বাচনে
জনগণ সে চেতনার পক্ষে রায় দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত
করেছেন। নিজেকে অসাম্প্রদায়িক চেতনার লোক দাবী করে তিনি বলেন,আমি যেখানে মন্দির
করেছি তার পাশে মসজিদও তৈরি করেছি।আমি মানবের সেবা করি-মানব ধর্ম করি।
অবৈধ মজুদকারীরা দেশের শত্রু : খাদ্যমন্ত্রী
অবৈধ মজুদকারীরা দেশের শত্রু : খাদ্যমন্ত্রী
অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে যারা, তারা দেশের শত্রু বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাধানগরে শীবনদীর উপরে ১৯২ মিটার দীর্ঘ নবনির্মিত সেতুর চলমান কার্যক্রম পরিদর্শন ও দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অবৈধ মজুতকারীরা বিএনপির দোসর উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়-বেকায়দায়
ফেলতে চায়।আমাদের দেশকে রক্ষা করতে হবে।আপনারা যে ভোট দিয়েছেন তার মর্যাদা রক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।নির্বাচনের দুই দিন আগে হটাৎ করে অসৎ ব্যবসায়ীরা চালের দাম ৮/১০ টাকা বাড়িয়ে দেয়। তারা মনে করেছিলো অন্য কেউ খাদ্যমন্ত্রী হলে বুঝতে বুঝতে একমাস পার হয়ে যাবে। যখন তারা দেখেছে মন্ত্রী সাধন মজুমদার হয়েছে তখন তারা বেকায়দায় পড়েছে আমাদেরও বেকায়দায় ফেলেছে।চালের বাজার ঠিক রাখতে
জেলায় জেলায় বৈঠক করতে হয়েছে। মজুত বিরোধী অভিযানও চালাতে হয়েছে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ সে চেতনার পক্ষে রায় দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। নিজেকে অসাম্প্রদায়িক চেতনার লোক দাবী করে তিনি বলেন,আমি যেখানে মন্দির করেছি তার পাশে মসজিদও তৈরি করেছি।আমি মানবের সেবা করি-মানব ধর্ম করি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত