রাজধানীর লালবাগ এলাকা থেকে অবৈধ এবং মানবদেহের জন্য ক্ষতিকারক এক লাখ ৬৬ হাজার পিস ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- মো. রায়হানুর রহমান (৩১) ও মো. তাহানান জাওয়াদ (২৪)। তাদের কাছ থেকে জব্দ করা ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারির দাম প্রায় অর্ধ কোটি টাকা।
বুধবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব-১০ লালবাগে যৌথ অভিযান চালায়। অভিযানে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের এক লাখ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশি যৌনশক্তিবর্ধক এবং মানবদেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ বিদেশি যৌনশক্তিবর্ধক এবং মানবদেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন প্রকার ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুত করে রাখতেন। পরে ওই ওষুধ দেশের বিভিন্ন এলাকার দোকানে সরবরাহ করতেন।
অবৈধ ও ক্ষতিকর ট্যাবলেট-ইনজেকশনসহ গ্রেপ্তার ২
অবৈধ ও ক্ষতিকর ট্যাবলেট-ইনজেকশনসহ গ্রেপ্তার ২
রাজধানীর লালবাগ এলাকা থেকে অবৈধ এবং মানবদেহের জন্য ক্ষতিকারক এক লাখ ৬৬ হাজার পিস ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেপ্তাররা হলেন- মো. রায়হানুর রহমান (৩১) ও মো. তাহানান জাওয়াদ (২৪)। তাদের কাছ থেকে জব্দ করা ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারির দাম প্রায় অর্ধ কোটি টাকা।বুধবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া)
সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব-১০ লালবাগে যৌথ অভিযান চালায়। অভিযানে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের এক লাখ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশি যৌনশক্তিবর্ধক এবং মানবদেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ ওষুধ কালোবাজারি চক্রের দুই
সদস্যকে গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ বিদেশি যৌনশক্তিবর্ধক এবং মানবদেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন প্রকার ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুত করে রাখতেন। পরে ওই ওষুধ দেশের বিভিন্ন এলাকার দোকানে সরবরাহ করতেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত