সিরিজের শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহের জবাবে লঙ্কান দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুণারত্ন দারুণ শুরু করেন। কিছুতেই এই জুটি ভাঙতে পারছিলেন না টাইগার বোলাররা। ওপেনিং জুটিতেই ৯৫ রান সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
অবশেষে এই জুটিটি ভাঙলেন এবাদত হোসেন। ইনিংসের ২৬তম ওভারে এবাদতকে খেলতে গিয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়েছেন ওশাদা। ৯১ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় লঙ্কান ওপেনার করেন ৫৭ রান।
এর আগে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৩৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো। ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন ওশাদা। ১৩২ বলে ৮২ রানের জুটি গড়ে দ্বিতীয় সেশন শেষ করেন লঙ্কান দুই ওপেনার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১১১ রান।
অবশেষে লঙ্কান ওপেনিং জুটি ভাঙলেন এবাদত
অবশেষে লঙ্কান ওপেনিং জুটি ভাঙলেন এবাদত
সিরিজের শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহের জবাবে লঙ্কান দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুণারত্ন দারুণ শুরু করেন। কিছুতেই এই জুটি ভাঙতে পারছিলেন না টাইগার বোলাররা। ওপেনিং জুটিতেই ৯৫ রান সংগ্রহ পায় শ্রীলঙ্কা।অবশেষে এই জুটিটি ভাঙলেন এবাদত হোসেন। ইনিংসের
২৬তম ওভারে এবাদতকে খেলতে গিয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়েছেন ওশাদা। ৯১ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় লঙ্কান ওপেনার করেন ৫৭ রান।এর আগে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৩৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে
দারুণ শুরু করেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো। ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন ওশাদা। ১৩২ বলে ৮২ রানের জুটি গড়ে দ্বিতীয় সেশন শেষ করেন লঙ্কান দুই ওপেনার।এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১১১ রান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত