মাসুদ উল হাসান, জামালপুর :
বাবা-ছেলে,ভাই-বোনের মধ্যেও ভূল বুঝাবুঝি হয়। নেতাকর্মীদের মধ্যেও দ্বিধাদ্বন্ধ এমনকি বিভেদ থাকে। তবে নৌকার পক্ষে কোন বিভেদ নেই। এই নৌকা স্বাধীনতার নৌকা,এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকা উন্নয়নের নৌকা। তাই সকল মান-অভিমান ও ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে,নৌকার প্রার্থী নুর মোহাম্মদ এর পক্ষে কাজ করতে হবে। শুক্রবার বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। তিনি আরো বলেন এই নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার বিপক্ষের শক্তি জামায়াত-বিএনপি-হেফাজত ইসলাম এই নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দেশে অবরোধ হরতালের নামে নাশকতা করে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই আপনাদের সজাগ থাকতে হবে। যাতে করে দেশ বিরোধী কোন ষড়যন্ত্র সফল হতে না পারে। আগামী নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। সকল কেন্দ্রেই দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই উপস্থিত থাকবেন। ভোটার উপস্থিতি যাতে বেশি হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে। যাতে করে বিপুল ভোটের মাধ্যমে নৌকার প্রার্থীর জয় নিশ্চিত হয়। মনে রাখতে হবে নূর মোহাম্মদ এর জয় মানেই শেখ হাসিনার জয়।
সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনে নৌকার প্রার্থী শিল্পপতি নূর মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ মহোদয়কে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেওয়ার কোন সূযোগ ছিলোনা। শুধু মাত্র আপনাদের দোয়ার বরকতে আমি মনোনয়ন পেয়েছি। আপনাদের বেশি বেশি দোয়ার কারনে প্রধানমন্ত্রী মন নরম হয়েছে,তাই তিনি আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। টানা ১৫ বছরে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে যত উন্নয়ন হয়েছে তার বেশির ভাগই অবদান আবুল কালাম আজাদ এমপির। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আগামী ৫ বছর আপনাদের চাকর হিসেবে কাজ করবো। সেই সাথে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সকলের মুরুব্বী আবুল কালাম আজাদ এমপির অসমাপ্ত কাজ গুলো শেষ করবো ইনশাআল্লাহ।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়ুমের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর,কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান জোবায়ের হিটলার,বাট্টাজোর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসেম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম ও ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে...আবুল কালাম আজাদ
ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে...আবুল কালাম আজাদ
মাসুদ উল হাসান, জামালপুর :বাবা-ছেলে,ভাই-বোনের মধ্যেও ভূল বুঝাবুঝি হয়। নেতাকর্মীদের মধ্যেও দ্বিধাদ্বন্ধ এমনকি বিভেদ থাকে। তবে নৌকার পক্ষে কোন বিভেদ নেই। এই নৌকা স্বাধীনতার নৌকা,এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকা উন্নয়নের নৌকা। তাই সকল মান-অভিমান ও ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে,নৌকার প্রার্থী নুর মোহাম্মদ এর পক্ষে কাজ করতে হবে। শুক্রবার বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। তিনি আরো বলেন এই নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার বিপক্ষের শক্তি জামায়াত-বিএনপি-হেফাজত ইসলাম এই নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দেশে অবরোধ হরতালের নামে নাশকতা করে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই আপনাদের সজাগ থাকতে হবে। যাতে করে দেশ বিরোধী কোন ষড়যন্ত্র সফল হতে না
পারে। আগামী নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। সকল কেন্দ্রেই দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই উপস্থিত থাকবেন। ভোটার উপস্থিতি যাতে বেশি হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে। যাতে করে বিপুল ভোটের মাধ্যমে নৌকার প্রার্থীর জয় নিশ্চিত হয়। মনে রাখতে হবে নূর মোহাম্মদ এর জয় মানেই শেখ হাসিনার জয়। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনে নৌকার প্রার্থী শিল্পপতি নূর মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ মহোদয়কে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেওয়ার কোন সূযোগ ছিলোনা। শুধু মাত্র আপনাদের দোয়ার বরকতে আমি মনোনয়ন পেয়েছি। আপনাদের বেশি বেশি দোয়ার কারনে প্রধানমন্ত্রী মন নরম হয়েছে,তাই তিনি আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। টানা ১৫ বছরে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে
ব্যাপক উন্নয়ন হয়েছে। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে যত উন্নয়ন হয়েছে তার বেশির ভাগই অবদান আবুল কালাম আজাদ এমপির। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আগামী ৫ বছর আপনাদের চাকর হিসেবে কাজ করবো। সেই সাথে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সকলের মুরুব্বী আবুল কালাম আজাদ এমপির অসমাপ্ত কাজ গুলো শেষ করবো ইনশাআল্লাহ। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়ুমের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর,কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান জোবায়ের হিটলার,বাট্টাজোর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসেম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম ও ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত