শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় অনিবন্ধিত ক্লিনিক আর থাকছে না

অনিবন্ধিত ক্লিনিক আর থাকছে না

দেশের কোথাও কোনো অনিবন্ধিত ক্লিনিক না রাখার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেছেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি বলেন আর বেসরকারি বলেন একটি ন্যূনতম স্বাস্থ্যসেবা যদি না থাকে, সেই প্রতিষ্ঠান মানুষের সঙ্গে প্রতারণা করবে সেটা আমরা সহ্য করতে পারব না।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ইউএসএআইডির ‘মামনি’ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় (ইপিআই) এই কর্মশালায় তিনি একথা বলেন ।

অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, ‘অনিবন্ধিত ক্লিনিক এবং যারা প্রতারণা করছে স্বাস্থ্যসেবার নামে সেগুলো কিন্তু প্রায় সবই বন্ধ করে দিয়েছি এবং বলেছি যে অনিবন্ধিত কোনো ক্লিনিক বাংলাদেশে থাকতে পারবে না। এটি একটি খুবই প্রিমেটিভ কাজ, তবে তার মানে এই নয় আমরা খুব ভালো কাজ করে ফেলেছি। যদি কেউ নিবন্ধন নম্বর তাদের প্রতিষ্ঠানে না টাঙিয়ে রাখেন তাহলে অনিবন্ধিত হিসেবেই ধরে নেওয়া হবে।

ডা. আহমেদুল কবির আরো বলেন, আমরা আপনাদের খুব স্ট্রং মেসেজ দিতে চাই। আপনাদের জেলায় কোনো অনিবন্ধিত ক্লিনিক থাকতে পারবে না। এটি একটি পরিষ্কার বার্তা। অনিবন্ধিত ক্লিনিকের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক। দ্বিতীয়ত নিবন্ধিত ক্লিনিক মানেই মানুষের সেবা করছে, সেটাও বলার সুযোগ নেই। এরই মধ্যে আমি হাসপাতাল শাখার পরিচালককে বলেছি, স্বাস্থ্যসেবার ক্যাটাগরাইজেশন করার জন্য একটি স্ট্যান্ডার্ড সেটআপ তৈরি করতে।

খুঁজুন