রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা

অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা

বরকতুল্লাহ বুলু বলেন :

ক্ষমতার ভারসাম্য যেভাবে নষ্ট হয়েছে সেখানে বিএনপি সংস্কার আনার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা রক্ষা করা হবে। ছাত্র জনতার যে বিজয় তার জন্য বিএনপি ১৭ বছর পাড়ায় পাড়ায় সংগ্রাম করেছে বিএনপি। যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তাদের কোনো গুরুত্ব না দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে চলতেন আওয়ামী লীগের নেতারা।শেখ পরিবারে একজন রণাঙ্গনের যোদ্ধা নেই কেউ দেখাতে পারবে না। 

বেগম সেলিমা রহমান :

মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার দানবীয় সরকার থেকে মুক্তি মিলেছে। আওয়ামী প্রশাসনের অনেক নির্যাতন সহ্য করে টিকে ছিল। যেসব তরুণ নেতারা নেতাকর্মীদের সংগঠিত করছিলো তাদের অনেককে আওয়ামী লীগ গুম করে দিয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলো। মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করেছে তারা। এখন প্রতিদিন মন্ত্রীদের টাকা পাচারের খবর বের হচ্ছে। 

বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল ছাত্র জনতার বিজয়। ছাত্র জনতা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করেছে। অন্তর্বর্তী সরকার

মসজিদ মন্দির পড়যন্ত পতিত সরকার দলীয়করণ করে ফেলেছিলো এখন সেসব ইমামরাও পালিয়েছেন। জাতীয় ঐক্যের কারণে ৯০ এ গণঅভ্যুত্থান হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলে কিছু ছিলনা। বর্তমান সরকারের সময় সব প্রতিষ্ঠান সংস্কার সম্ভব নয় নির্বাচিত সরকার প্রয়োজন। এখন সবাই ঐক্যবদ্ধ হলেও এখনো ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে যাচ্ছে। ৬৪২ জনকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিলো তাদের অনেকে পালিয়েছে তারা কীভাবে পালালো।

অন্তর্বীর্তী সরকারের উচিত নির্বাচন বিষয়ক সংস্কার করে বাকি সংস্কার কাজ নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দিবেন। জবাবদিহি মূলক সরকার আগামীর রাষ্ট্র চালাবেন।

খুঁজুন