রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় অনুমোদনহীন মেডিকেল কলেজের অনুমোদন বাতিল

অনুমোদনহীন মেডিকেল কলেজের অনুমোদন বাতিল

রাজধানীর মোহাম্মদপুরে কেয়ার মেডিকেল কলেজের সব ধরনের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা বিলকিস সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেডিকেল কলেজটি মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষের বক্তব্য এবং স্থগিত করা কেয়ার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কর্তৃক কলেজ পরিচালনায় তাদের অপারগতা স্বীকার করায় বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এর ধারা-২৪ অনুসারে বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে অন্য কলেজে স্থানান্তরের দাবিতে গেলো দুই সপ্তাহ ধরে অনুমোদনহীন আশুলিয়া নাইটিংগেল মেডিকেল কলেজ তালাবন্ধ করে রেখেছে ৫৯ জন এমবিবিএস শিক্ষার্থী। শর্ত পূরণে ব্যর্থ এই মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করেছে বিএমডিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকার সুযোগে চলছে কলেজটি ।

খুঁজুন