পবিত্র হজের পর এবার ওমরা পালনে ইচ্ছুকদের কাছ থেকে ভিসার আবেদন নেওয়া শুরু করেছে সৌদি আরব।
সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে ওমরা ভিসার আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আগামী ৩০ জুলাই থেকে ওমরা পালন শুরু হবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
সৌদিতে অবস্থানকারী অথবা সৌদি আরবের বাইরে যে কোনো দেশ থেকে ওমরা ভিসার আবেদন করা যাবে। বিদেশিদের জন্য ওমরা ভিসার জন্য এই ওয়েবসাইটে (https://haj.gov.sa/ar/InternalPages/Umrah) আবেদন করতে বলা হয়েছে।
ওমরা পালন করতে চাইলে সৌদি আরবে আসার আগে করোনার টিকা গ্রহণ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের ইস্যু করা কোভিড সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ওমরা ভিসার আবেদন শুরু
ওমরা ভিসার আবেদন শুরু
পবিত্র হজের পর এবার ওমরা পালনে ইচ্ছুকদের কাছ থেকে ভিসার আবেদন নেওয়া শুরু করেছে সৌদি আরব।সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে ওমরা ভিসার আবেদন
গ্রহণ করা শুরু হয়েছে। আগামী ৩০ জুলাই থেকে ওমরা পালন শুরু হবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।সৌদিতে অবস্থানকারী অথবা সৌদি আরবের বাইরে যে কোনো দেশ থেকে ওমরা ভিসার আবেদন করা যাবে। বিদেশিদের জন্য ওমরা ভিসার
জন্য এই ওয়েবসাইটে (https://haj.gov.sa/ar/InternalPages/Umrah) আবেদন করতে বলা হয়েছে।ওমরা পালন করতে চাইলে সৌদি আরবে আসার আগে করোনার টিকা গ্রহণ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের ইস্যু করা কোভিড সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত