এখন থেকে সৌদি আরবে ৯০ দিনের বেশি সময় অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহ-যাত্রীরা। সৌদির হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, অবস্থানের পাশাপাশি তারা দেশটির যেকোনো শহরে বাধাহীনভাবে ঘুরে বেড়াতে পারবেন এবং নিজ দেশে ফেরার সময় সৌদির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
এখন থেকে বিদেশি ওমরাহ-যাত্রীরা তাদের ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিনেরও বেশি সময় সৌদিতে অবস্থান করতে পারবেন এবং মক্কা-মদিনাসহ যেকোনো শহরে ঘুরতে যেতে পারবেন। কোনো ধরনের আইনগত বা প্রশাসনিক বাধা দেওয়া হবে না বলে বিবৃতিতে বলা হয়েছে।
সৌদি সরকারের অনুমোদিত যেকোনো ইলেকট্রনিক প্ল্যাটফরম ব্যবহার করে সহজেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।
তবে এ ক্ষেত্রে শর্ত দেওয়া হয়, যারা সরকারের অনুমোদিত যেকোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, কেবল তারাই হজ ও ওমরাহ করতে পারবেন। এ বছর হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিযাত্রীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেয় সৌদি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, যেসব বিদেশিযাত্রী করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন কেবল তাদেরই স্বাগত জানাবে সৌদি আরব।
ওমরাহ পালনে ৯০ দিনের বেশি থাকা যাবে সৌদিতে
ওমরাহ পালনে ৯০ দিনের বেশি থাকা যাবে সৌদিতে
এখন থেকে সৌদি আরবে ৯০ দিনের বেশি সময় অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহ-যাত্রীরা। সৌদির হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, অবস্থানের পাশাপাশি তারা দেশটির যেকোনো শহরে বাধাহীনভাবে ঘুরে বেড়াতে পারবেন এবং নিজ দেশে ফেরার সময় সৌদির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।এখন থেকে বিদেশি ওমরাহ-যাত্রীরা তাদের ওমরাহ ভিসার
মেয়াদ বাড়িয়ে ৯০ দিনেরও বেশি সময় সৌদিতে অবস্থান করতে পারবেন এবং মক্কা-মদিনাসহ যেকোনো শহরে ঘুরতে যেতে পারবেন। কোনো ধরনের আইনগত বা প্রশাসনিক বাধা দেওয়া হবে না বলে বিবৃতিতে বলা হয়েছে।সৌদি সরকারের অনুমোদিত যেকোনো ইলেকট্রনিক প্ল্যাটফরম ব্যবহার করে সহজেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। তবে এ ক্ষেত্রে শর্ত দেওয়া
হয়, যারা সরকারের অনুমোদিত যেকোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, কেবল তারাই হজ ও ওমরাহ করতে পারবেন। এ বছর হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিযাত্রীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেয় সৌদি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, যেসব বিদেশিযাত্রী করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন কেবল তাদেরই স্বাগত জানাবে সৌদি আরব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত